বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিত করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ –সার্ভিসেস ইউনিট-এর ব্যবস্থাপনায় বুধবার (১৮ মে) দিনব্যাপি কচুয়া উপজেলা পরিষদের শেখ তন্ময় অডিটোরিয়ামে এই কর্মশালা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক (যুগ্ম সচিব) মোঃ হাবিবুল হক খান। কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ ইউনিটের উপ-পরিচালক ও ডা: তৃপ্তি বালা, বাগেরহাটের উপ-পরিচালক বিকাশ কুমার দাস, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম সভাপতি বাবুল সরদার, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, কচুয়া উপজেলা পরিবার পরিকল্পনা আবু মোশাররফ হোসেন, কুচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সাধারণ সম্পাদক কাজী সাই প্রমুখ।
বক্তারা বলেন, মানুষের জীবনের জন্য স্বাভাবিক প্রসব একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু অসচেতনা ও স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞানের অভাবসহ নানা কারণে মানুষ সিজারের মত ক্ষতিকর সিদ্ধান্ত নেয়। আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিতে স্বাভাবিক প্রসব বৃদ্ধি করতে হবে। এজন্য পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, উপসহকারী মেডিকেল অফিসার ও স্বাস্থ্য পরিদর্শকদেরকে স্থানীয়দের সচেতন করতে প্রয়োজনীয় প্রচার-প্রচারণা চালানোর অনুরোধ করেন বক্তারা।
কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা, সেবা দাতা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও গনমাধ্যমকর্মীরা অংশগ্রহন করেন। কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলোকে নরমাল ডেলিভারির জন্য উপযোগী করার জন্য মতামত প্রকাশ করা হয়। জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে নরমাল ডেরিভারি সেবার মান উন্নয়নে সকলে অঙ্গীকার করেন।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে স্বাভাবিক প্রসব নিশ্চিত করতে কর্মশালা
-
Md.Liton - আপডেট টাইম : 06:42:05 pm, Wednesday, 18 May 2022
- 131 বার
জনপ্রিয় সংবাদ












