Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে কাঠেরপুল, স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:36:29 pm, Friday, 13 January 2023
  • 169 বার

চিতলমারী প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারী উপজেলার কয়েকজন যুবক স্বেচ্ছাশ্রমে একটি কাঠের পুল নির্মাণ করেছেন। অস্থায়ীভাবে নির্মিত জনগুরুত্বপূর্ণ ওই পুলটিকে ঘিরে এলকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। পুলটি স্থায়ীভাবে নির্মাণ করার দাবিতে গতকাল বিকাল ৫টায় এলাকাবাসী শিবপুর ইউনিয়নের কলিগাতী উত্তরপাড়া গ্রামে মানববন্ধন করেছেন। এ সময় তিন শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী ওলিউর রহমান, লিটন মোল্লা, মোঃ বাদশা মুন্সি, খেলাফত মোল্লা ও সোনাই বেগমসহ অনেকে বলেন, ‘এলাকাবাসির দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে স্থানীয় জাহিদ শেখের নেতৃত্বে ৪০-৫০ জন যুবক গত কয়েক দিন ধরে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই পুলটি নির্মান কাজ শুরু করেন। কিন্তু গত ইউপি নির্বাচনের দ্বন্দ্বের জেরে এলাকার কতিপয় ব্যক্তির মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রের কারণে অর্ধেক পথে এসে পুলটির নির্মান কাজ বন্ধ হয়ে গেছে। আমরা স্থায়ীভাবে জনগুরুত্বপূর্ণ এই পুলটি নির্মানের জন্য মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল খলিফা জানান, কলিগাতী মাঠে ট্রাক্টর নেওয়ার ব্যবস্থা না থাকায় স্থানীয় যুবকরা স্বেচ্ছাশ্রমের বিনিময়ে যে কাঠের পুল নির্মানের উদ্যোগ গ্রহণ করেছেন তা প্রসংশার দাবি রাখে। যে কাজটি আরো আগে জনপ্রতিনিধিরের করার কথাছিল তা যুবকরা স্বেচ্ছাশ্রমে করে দেখিয়েছেন। জনগুরুত্বপূর্ণ এই পুলটি স্থায়ীভাবে নির্মান জরুরী।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা সাংবাদিকদের জানান, সরজমিনে পরিদর্শন করে পুলটির প্রয়োজনীতা দেখা হবে। জনগুরুত্বপূর্ণ বলে বিবেচিত হলে পুলটি নির্মানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে কাঠেরপুল, স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা

আপডেট টাইম : 05:36:29 pm, Friday, 13 January 2023