Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে সড়কের মাঝে পিলার স্থাপন, যান চলাচলে বিঘ্ন

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:40:55 pm, Thursday, 11 May 2023
  • 157 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী-মাদারতলা সড়কের মাঝখানে পিলার স্থাপন করায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। উপজেলার গাবতলা নামক স্থানে সড়কটির প্রবেশমুখে দুটি পিলার থাকায় বড় যানবাহন প্রবেশ করতে পারে না।এছাড়া এক সঙ্গে কয়েকটি ছোট যানবাহনও ওই সড়কে প্রবেশের সময় সৃষ্টি হচ্ছে যানজট। এসব কারণে ওই স্থানে দুর্ঘটনার সঙ্গে জনগণের ভোগান্তিও বেড়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সড়ক রক্ষার কথা বলে মাস-দুয়েক আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত ধোপাখালী-মাদারতলা সড়কের প্রবেশ মুখে দুটি এবং এর এক কিলোমিটার দূরে নিজ বাড়ির সামনে সড়কের ওপর দুটি কনক্রিটের পিলার স্থাপন করেন ধোপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন। ফলে সড়কে কোনো ট্রাক ও বড় গাড়ি ঢুকতে না পারায় ওই এলাকার কৃষকদের উৎপাদিত সবজি ছোট গাড়িতে করে একাধিকবার পরিবহন করতে হচ্ছে। সেই সঙ্গে দুর্ঘটনা, চলাচলের সময় বেশি লাগাসহ নানা ধরনের ভোগান্তি বেড়েছে।

পথচারী মোহসিন মল্লিক বলেন, রাস্তার মুখেই দুইটা পিলার দিয়ে যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত করার কোনো মানে হয় না। এই পিলারের জন্য গেল দুই মাসে কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। আর মাঝে মধ্যেই এক সঙ্গে কয়েকটি অটো এবং ভ্যান এলে জটলা হয়ে যায়। তখন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগে যানবাহন চালকদের। পিলারগুলো ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, এই সড়কের পাশেই চেয়ারম্যান মকবুল হোসেনের ভবন রয়েছে। বড় গাড়ি গেলে ওই ভবন কেঁপে ওঠে, এ কারণেই হয়ত মানুষের ভোগান্তির কথা চিন্তা না করে চেয়ারম্যান নিজের সুবিধার জন্য সড়কের মাঝে পিলার দিয়ে স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছেন।

এদিকে ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন বলেন, আমি নিজে থেকে পিলার স্থাপন করিনি। সবার সিদ্ধান্ত মোতাবেক রেজুলেশন অনুযায়ী সড়কে পিলার দেওয়া হয়েছিল। কিন্তু কিছু ধান ব্যবসায়ীদের ধান পরিবহনে সমস্যা হওয়ায় তারা বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন।

এলজিইডি, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান বলেন, খবর পেয়ে চেয়ারম্যানের বাড়ির সামনের সড়কের ওপর থাকা দুটি পিলার উঠিয়ে ফেলা হয়েছে। সড়কের প্রবেশমুখে থাকা পিলার দুটোও উঠিয়ে ফেলা হবে।

এলজিইডি নির্মিত ২ দশমিক ৮০ কিলোমিটার সড়ক দিয়ে সাইনবোর্ড-গজালিয়া এবং মাজার-পাটগাতি জেলা মহাসড়ককে সংযুক্ত করেছে। এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ এবং সহস্রাধিক যান চলাচল করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে সড়কের মাঝে পিলার স্থাপন, যান চলাচলে বিঘ্ন

আপডেট টাইম : 06:40:55 pm, Thursday, 11 May 2023