নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের বিভিন্ন স্থানে সড়কে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর(বিএনসিসি)’র সদস্যরা কাজ করছেন। শনিবার (১০ আগস্ট) সকাল থেকে বাগেরহাট শহরের ট্রাফিক মোড়, দশানী, সাধনার মোড়, ভিআইপি মোড়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনেসহ বিভিন্ন স্থানে বিএনসিসির সদস্যদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা যায়। বেনসিলসির সদস্যদের সাথে যোগ দেয় সাধারণ শিক্ষার্থী, কাব স্কাউট ও রেড ক্রিসেন্ট এর সদস্যরা। সাধারণ শিক্ষার্থীদের এমন উদ্যোগে খুশি যানবাহন চালক ও পথচারীরা।
বাগেরহাট ট্রাফিক মোড় এলাকায় দায়িত্ব পালন করা বিএনসিসির ক্যাডেট মিথুন সরদার বলেন, স্যারদের নির্দেশে আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করছি। সরকারি পিসি কলেজ, মহিলা কলেজ ও সরকারি উচ্চ বিদ্যালয় ইউনিটের ক্যাডেটরা বাগেরহাটের বিভিন্ন স্থানে কাজ করছে। আমাদের সাথে সাধারণ শিক্ষার্থীরাও কাজ করছে। যানবাহন চালক ও পথচারীরা আমাদের নির্দেশনামতই কাজ করছেন।
রুহুল আমিন নামের এক ইজিবাইক চালক বলেন, শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছেন তাতে আমরা খুবই খুশি। তারা খুব সুন্দরভাবে সড়কে যান চলাচল স্বাভাবিক রেখেছে। এভাবে থাকলে সড়কে তেমন কোন বিশৃঙ্খলা হবে না বলে উল্লেখ করেন।
এদিকে বেলা ১১ টার দিকে বিএনসিসির সদস্যদের খোঁজখবর নিতে আসেন বিএনসিসি ২২ ব্যাটালিয়ন সুন্দরবন রেজিমেন্টের কমান্ডার লে. কর্নেল কামরুল ইসলাম। এসময় তিনি বিএনসিসির সদস্যদের বিভিন্ন নির্দেশনা দেন।
তিনি বলেন, পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা এখন স্বাভাবিক দায়িত্ব পালন করছে না। তাই বিভিন্ন স্থানে বিএনসিসি‘র ক্যাডেটরা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ স্বাভাবিক কাজে না ফেরা পর্যন্ত বিএনসিসি ক্যাডেটরা কাজ করবে বলে জানান তিনি।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের
রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
বাগেরহাটে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে বিএনসিসি
-
Md.Liton - আপডেট টাইম : 06:48:30 pm, Sunday, 11 August 2024
- 143 বার
জনপ্রিয় সংবাদ










