প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাইভেটকার চালক নিহত
ফকিরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর আমতলা পেট্রোল পাম্পের সামনে শুক্রবার (৯ সেপ্টেম্বর) প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। নিহত কার চালক আলমগীর হোসেন (৪২) চাদঁপুর জেলা সদরের নুরনগর গ্রামের আহসান উল্লাহর ছেলে। এ ছাড়া এখানে আহত কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি।
ফকিরহাট থানার ওসি মুহা আলীমুজ্জামান জানান, ভোররাতে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের লখপুর আর আরাফা তেলের পাম্পের সামনে খুলনা থেকে ঢাকাগামী মালবাহী ট্রাক ও ঢাকা থেকে খুলনা গামী একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালক আলমগীর হোসেন (৪২) মারা যায়।
আহত প্রাইভেটকারের যাত্রীদের নাম পরিচয় জানা যায়নি। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। ফকিরহাট কাটাখালি হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও ট্রাকের চালক পালিয়ে গেছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
Md.Liton 











