Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে সড়ক দু্র্ঘটনায় প্রকৌশলী নিহত

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:40:41 pm, Sunday, 22 May 2022
  • 131 বার

সোহেল রানা বাবু,বাগেরহাট :বাগেরহাটে ট্রাকের চাপায় মশিউর রহমান (৪৫) নামের এক প্রকৌশলী নিহত হয়েছেন। রবিবার (২২ মে) সকালে মোটরসাইকেলযোগে বাগেরহাট শহরে যাওয়ার সময় মুনিগঞ্জ সেতু টোল প্লাজায় ট্রাকের ধাক্কায় গুরুত্বর আহত হন মশিউর। পরে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত মশিউর রহমান বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া এলাকার মৃত আঃ মজিদের ছেলে। বাগেরহাটে লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ-লজিক প্রকল্পের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, সকালে মুনিগঞ্জ থেকে বাগেরহাট শহরের দিকে যাচ্ছিলেন মশিউর। মুনিগঞ্জ ব্রিজের টোল প্লাজা এলাকায় আসলে পিছন দিক থেকে দ্রæতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলে চাপা দিয়ে পালিয়ে যায়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক চালককে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী মশিউরের মৃত্যুতে শোক প্রকাশ করে এবং রুহের মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সহপাঠী সাংবাদিক সোহেল রানা বাবু,সাংবাদিক ইয়ামিন আলী,সাংবাদিক আমিরুল হক বাবু, ব্যবসায়ী মহাসীন হাসান, মোজাফ্ফর হোসেন মুজু, সরোয়ার হোসেন,  সিমেন্ট ব্যবসায়ী মাসুদ পারভেজ মুজু প্রমূখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে সড়ক দু্র্ঘটনায় প্রকৌশলী নিহত

আপডেট টাইম : 05:40:41 pm, Sunday, 22 May 2022