Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১, আহত ৪

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:28:03 pm, Sunday, 9 August 2026
  • 51 বার

বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের শরণখোলায় হামিম পরিবহনের ধাক্কায় আবু হানিফা (৭০) নামে এক অটোবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফা উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের বাসিন্দা। তিনি নুরুল ব্যাপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় হামিম পরিবহনটি পার্কিং করার সময় হঠাৎ ব্রেক কাজ না করায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অটোবাইক, একটি ইজিবাইকসহ কয়েকটি যানবাহনে ধাক্কা দেয়। এতে অটোবাইক চালক আবু হানিফাসহ কয়েকজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু হানিফাকে মৃত ঘোষণা করেন। আহত অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।

দুর্ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। সেখানে স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, বাসটি পার্কিং করার সময় কীভাবে নিয়ন্ত্রণ হারাল এবং ব্রেকের ত্রুটি ছিল কি না, তা তদন্ত করে দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করা প্রয়োজন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১, আহত ৪

আপডেট টাইম : 08:28:03 pm, Sunday, 9 August 2026