বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের শরণখোলায় হাসের ঘর থেকে অজগর উদ্ধার করা হয়েছে। বুধবার (১ জুন) সকাল ৭টার দিকে শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের আবদুর রাজ্জাক হাওলাদারের বাড়ির হাসের খোপ থেকে এই কমিউনিটি প্যাট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা এই অজগরটি উদ্ধার করেন। পরবর্তীতে অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
বাড়ির মালিক আবদুর রাজ্জাক হাওলাদার বলেন, সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকিতে আমাদের ঘুম ভাঙ্গে। বুঝতে পারি হাসের খোপে কিছু একটা প্রবেশ করেছে। খোপের মুখ খুলে দেখতে পাই একটি অজগর শুয়ে রয়েছে। পরবর্তীতে সিপিজি‘র সদস্যদের খবর দিলে তারা এসে অজগরটি উদ্ধার করে। মনে হয় রাতের কোন একসময় অজগরটি হাসের খোপে প্রবেশ করেছে। খোপে প্রবেশ করে রাতভর হাস খেছে অজগরটি। আমাদের তিনটি রাজহাস ও একটি পাতি হাস খেয়েছে সে।
সিপিজির দলনেতা মো. খলিল জমাদ্দার বলেন, হাসের খোপ থেকে ধরে বাইরে আনার পর চারটি হাঁসের মরদেহ বেরিয়ে আসে সাপের মুখ থেকে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান বলেন, লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। অজগরটি ১২ ফুট লম্বা এবং ওজন প্রায় ১৬ কেজি। অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের
রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
বাগেরহাটে হাসের ঘর থেকে অজগর অজগর
-
Md.Liton - আপডেট টাইম : 12:58:14 am, Thursday, 2 June 2022
- 155 বার
জনপ্রিয় সংবাদ










