Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে হিন্দু বাড়িতে হামলা, আটক ১০

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:26:23 pm, Friday, 19 August 2022
  • 99 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:বাগেরহাটে জমি দখলে নিতে ভোররাতে সুশান্ত দাস (৩৮) নামের এক শিক্ষকের বাড়িতে সংঘবদ্ধ হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ আগস্ট) ভোর পাঁচটার দিকে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ফুলতলা পশ্চিমপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। জীবন বাঁচাতে ওই শিক্ষক ৯৯৯ এ ফোন করেন। এছাড়া হামলার শিকার শিক্ষক পরিবারের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারীদের মধ্যে ১২ জনকে আটক করে। পরবর্তী ওই শিক্ষকের মামলায় পুলিশ আটক ১২ জনকে গ্রেফতার করে। হামলাকারীদের মারধরে সুশান্ত দাস, তার সন্তান সম্ভাবা স্ত্রী কনিকা দাস (২৮), ভাই বিশ্বজিত দাস ও শুকদেব দাস, নিকট আত্মীয় রিংকি দাস আহত আহত হয়েছেন। এদের মধ্যে সুশান্ত দাস ও কনিকা দাস বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন। হামলার শিকার সুশান্ত দাস ফুলতলা পশ্চিমপাড়া গ্রামে অনিল চন্দ্র দাসের ছেলে। আনার ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।আটকরা হলেন, আছাদুজ্জামান ওরফে টিপু হাওলাদার (৪৫), বেনজীর আহমেদ (৪৯), ফেরদাউস হাওলাদার (৩৩), নুর নবী (২১), হাফিজ হাওলাদার (৪০), আবু হানিফ খান (৩৬), মোঃ সাকিব ফকির (২০), সাফায়েত মোল্লা (৪১), মাহতাব খান (২৩), আব্দুল গাফফার শেখ (৪৪), মোতালেব খান (৬০), শামীম শেখ (১৯) আসামীদের বাড়ি বাগেরহাটের কচুয়া ও বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায়।
আহত শিক্ষক সুশান্ত দাস বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই বাড়িতে বসবাস করে আসছি। কিন্তু আছাদুজ্জামান ওরফে টিপু হাওলাদার কয়েক বছর ধরে আমাকে জমি থেকে উচ্ছেদের পায়তারা চালায়। এর অংশ হিসেবে ২০১৬ সালে ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যালে রেকর্ড সংশধনের মামলা করেন। সেই মামলা চলমান রয়েছে। কিন্তু ভোররাতে হঠাৎ করে আছাদুজ্জামান ওরফে টিপু হাওলাদারের নেতৃত্বে ১৯-২০ জনের একটি দল আমাদের উপর হামলা করে। তাদের হামলায় আমি, আমার স্ত্রীসহ পাঁচ জন আহত হয়েছি। হামলাকারীরা ঘরে থাকা নগদ টাকা, স্বর্নালঙ্কার ও বেশকিছু মূল্যবান মালামাল নিয়ে যাই। আমি এই হামলার বিচার চাই।
আছাদুজ্জামান কেন জমি দাবি করে এমন প্রশ্নে সুশান্ত দাস বলেন, সদর উপজেলার চুলকাঠি এলাকার বাসিন্দা আমার মামা মৃত অরুন দে নাকি তাকে আমাদের ৫৫ শতক জমির পাওয়ার দিয়ে গেছেন। সেই কারণে আছাদুজ্জামান এই জমি দাবি করেন। কিন্তু আমার বসত বাড়ির মধ্যে মামা অরুণ দে‘র কোন জমি নেই। তাই পাওয়ার দেওয়ার কোন প্রশ্ন আসে না।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে অভিযান চালিয়ে আমরা ১২জনকে আটক করেছি। এই হামলার ঘটনায় ওই শিক্ষক আটক ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে হিন্দু বাড়িতে হামলা, আটক ১০

আপডেট টাইম : 06:26:23 pm, Friday, 19 August 2022