Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক, মামলা দায়ের

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:50:48 pm, Saturday, 1 October 2022
  • 144 বার

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা:

বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর বিশেষ নির্দেশনায় ওসি তদন্ত রাধে শ্যাম, এসআই দেলোয়ার হোসেনসহ সংগীয় ফোর্স শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় এক অভিযান পরিচালনা করেন। উপজেলার মানিকনগর গ্রামের শহীদ মোড়লের পুত্র বেলাল হোসেন (৩৫) হেরোইন বিক্রি করছে এমন খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার সহযোগী একই গ্রামের হালিম শেখের পুত্র জসিম শেখ (২৫) কে ও আটক করেন। ওই সময় তাদের কাছ থেকে ফয়েল কাগজে মোড়ানো ৩২০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের পরিমাণ ২০ গ্রাম যার অনুমান মূল্য ৮০ হাজার টাকা।
রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি বলেন হেরোইন উদ্ধার ও দুই মাদক কারবারিকে আটক এবং মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। এইসব কারবারিদের সাথে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক, মামলা দায়ের

আপডেট টাইম : 11:50:48 pm, Saturday, 1 October 2022