Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ২০ কেজি গাঁজাসহ আটক ৩

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:50:01 pm, Thursday, 24 July 2025
  • 78 বার

ফকিরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাত পৌনে ৮টার দিকে উপজেলার কাটাখালি মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক মীর। এ সময় একটি কাভার্ডভ্যানের পেছনের অংশ তল্লাশি করে গাঁজার চালানটি জব্দ করা হয়। এসময় কাভার্ডভ্যানসহ তিন মাদক কারবারিকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, নোয়াখালীর সুধারম উপজেলার ছোট শ্রীরামপুর গ্রামের মৃত ইমরান হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন টিটু (৪৫), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চন্দ্রনগর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মনির হোসেন (২৪) ও একই জেলার লাকসাম উপজেলার কাগুইয়া গ্রামের সাফায়েত হোসেনের ছেলে আরমান (২২)।

অভিযানে এসআই মো. মেহেদী হাসান মিশন, এসআই আব্দুল আলিম শেখ, এসআই শিবলি নোমানী ও সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ওসি মো. আবদুর রাজ্জাক মীর বলেন, পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ স্যারের নির্দেশনায় ফকিরহাট থানা এলাকায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ২০ কেজি গাঁজাসহ আটক ৩

আপডেট টাইম : 05:50:01 pm, Thursday, 24 July 2025