বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে স্বর্ণাংলকার ক্রেতার সাথে প্রতারণার অভিযোগে চম্পা জুয়েলার্সের মালিক কৃষ্ণপদ মল্লিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে শহরের কর্মকার পট্টি এলাকার স্বর্ণের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানার আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। ২১ ক্যারেটের স্বর্ণের আংটির কথা বলে ১৮ ক্যারেটের আংটি বিক্রি করার অপরাধে এই জরিমানা করা হয়।
এছাড়া একই দিন নিয়মিত অভিযানে শহরের সোনাতলা এলাকায় নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে হালাল ফুড ও কেক শপ নামে দুটি প্রতিষ্ঠানে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ক্রেতার অভিযোগ প্রমাণিত হওয়ায় চম্পা জুয়েলার্স নামের সোনার দোকানকে সোনার ক্যারেটের প্রতারণা করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসাবে ১২৫০ টাকা বুঝিয়ে দেওয়া হয়। পাশাপাশি ক্রেতার ইচ্ছায় তার ক্রয়মূল্য ৩৯০০ টাকা ফেরত দেওয়া হয়েছে। এছাড়া নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে হালাল ফুড এবং কেক শপ নামের আরও দুটি প্রতিষ্ঠানকে ৬০০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে ২১ ক্যারেটের কথা বলে ১৮ ক্যারেটে বিক্রি, স্বর্ণ ব্যবসায়ীকে জরিমানা
-
Md.Liton - আপডেট টাইম : 05:27:52 pm, Tuesday, 10 October 2023
- 168 বার
জনপ্রিয় সংবাদ












