Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ২৪ কেজি গাঁজা ও ৩৬০ ইয়াবাসহ আটক ৪

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:49:10 pm, Saturday, 24 February 2024
  • 237 বার

ফকিরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাটে ২৪ কেজি গাঁজা ও ৩৬০টি ইয়াবাসহ চার ব্যক্তিকে আটক করেছে ফকিরহাট মডেল থানা-পুলিশ। আজ শনিবার ভোরে ফকিরহাট সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলেন, খুলনার রূপসা থানার রামনগর গ্রামের জালাল মোল্লার ছেলে সাজ্জাদ মোল্লা (৩৫), কক্সবাজার জেলার চকরিয়া থানার জগরখালী গ্রামের নুরুল আলমের ছেলে আলী আলম (২৮), যশোর জেলার কোতোয়ালি সদর থানার মোড়ালী মোড় এলাকার সোহরাবের ছেলে সাগর (২৮) ও বাগেরহাটের ফকিরহাট উপজেলার উওরপাড়া গ্রামের গাজী রজব আলীর ছেলে গাজী বদরুল (৫০)।

পুলিশ জানায়, ফকিরহাট সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের লেগীর পুকুরের পাশে একটি বাসা ভাড়া নিয়ে মাদক কারবার করছিলেন এই ব্যক্তিরা। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলমের নেতৃত্বে এসআই ওহিদুজ্জামান, অনুপ রায়, এএসআই আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশ সদস্যরা অভিযান চালান। এ সময় ওই বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে ২৪ কেজি গাঁজা, ৩৬০টি ইয়াবা ও ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ ও এই চার ব্যক্তিকে আটক করা হয়।

ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, আটককৃত আসামিরা দীর্ঘদিন ধরে ঘটনাস্থলসহ বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল বলে গোয়েন্দা তথ্য ছিল। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু ও আদালতে প্রেরণে আইনি প্রক্রিয়া চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ২৪ কেজি গাঁজা ও ৩৬০ ইয়াবাসহ আটক ৪

আপডেট টাইম : 06:49:10 pm, Saturday, 24 February 2024