Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ২৫০টি কচ্ছপ উদ্ধার, ৩ ব্যবসায়ীর কারাদন্ড

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:38:22 pm, Saturday, 19 November 2022
  • 122 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের ফকিরহাটে ২৫০টি কচ্ছপসহ ৩ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে ফকিরহাট উপজেলার শুভদিয়া এলাকায় র‌্যাব-৬ ও ফকিরহাট উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে এই ব্যবসায়ীদের আটক করে। তাদের কাছ থেকে ২৫০টি জীবিত কচ্ছপ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃতদের ৬ মাসের কারাদন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন। উদ্ধার করা কচ্ছপ বন্যপ্রাণি সংরক্ষন অধিদপ্তরে হস্তান্তরের নির্দেশ দেন। এসময় র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এএসপি পহন চাকমা উপস্থিত ছিলেন।
আটককৃতরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা এলাকার নুর মোহাম্মাদের ছেলে মোঃ মনিরুজ্জামান (৩৭), সোহরাব হোসেনের ছেলে মোঃ আরিফুল ইসলাম (৩৮) এবং খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খড়িবুনিয়া গ্রামের মৃত বিনয় রায়ের ছেলে দিলীপ রায় (৩৫)।
নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬কে সাথে নিয়ে যৌথ অভিযান চালিয়ে ২৫০টি কচ্ছপসহ তিন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বন্যপ্রাণী সংরক্ষন আইনে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া উদ্ধার করা কচ্ছপগুলোকে বন্যপ্রাণি সংরক্ষন অধিদপ্তরে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ২৫০টি কচ্ছপ উদ্ধার, ৩ ব্যবসায়ীর কারাদন্ড

আপডেট টাইম : 04:38:22 pm, Saturday, 19 November 2022