বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের রামপাল উপজেলায় প্রভাব বিস্তারে জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক রামপাল উপজেলা পরিষদ চেয়ারম্যান এর নেতৃত্বে (১৭ জানুয়ারী) শুক্রবার রাতে একদল দুষ্কৃতিকারী বাঁশতলী ইউনিয়ন এর কালীগঞ্জ বাজারে ঘোরাঘুরি করতে থাকলে তাদের প্রতিরোধে এলাকাবাসী এগিয়ে আসে।
এসময়ে আবু সাইদ ও তার সঙ্গীরা ৩/৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে রামপাল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রভাববিস্তারকে কেন্দ্র করে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আঃলীগ নেতা আবু সাইদ বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের উপর গুলি বর্ষণের ঘটনায় রামপাল থানায় ২১ জনকে আসামি করে আরও ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং ৭, ধারা ১৪৩,১৪৭, ১৪৮, ৫০৬, ১১৪,৩৪ ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৯ (চ)। মামলাটি করেন, বাঁশতলী গ্রামের মৃত আ. ওয়াদুদের ছেলে এসকে আল মামুন। এ ঘটনায় রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে।পরে পুলিশ আবু সাইদের মালিকানাধীন রাইস মিল সার্চ করে ২৫ রাউন্ড ১২ বোর শট গানের গুলি এবং ০১ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করে। এ সময়ে আবু সাইদ পালিয়ে গেলেও তার ছেলে মতলেব হোসেন শিহাব, সহযোগী ইকরামুল হক রাজীবকে আটক করে। পরবর্তীতে আসামি গ্রেফতার, মামলা দায়ের সহ আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এসময়ে কোনো হতাহতের ঘটনা ঘটে নাই বলে জানিয়েছেন বাগেরহাট জেলা পুলিশ এর মিডিয়া সেল এর প্রধান সমš^য়ক ডি আই ও ওয়ান কাজী শাহিদুজ্জামান।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে ২৫ রাউন্ড শট গানের গুলি এবং ০১ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার
-
Md.Liton - আপডেট টাইম : 06:16:20 pm, Saturday, 18 January 2025
- 160 বার
জনপ্রিয় সংবাদ












