Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:33:45 pm, Thursday, 1 September 2022
  • 157 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বাগেরহাটে টিসিবি কার্ডধারী ও সাধারন ভোক্তাদের মাঝে ওএমএস কর্মসূচির আওতায় ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকায় স্বল্প মুল্যে চাল বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক এস.এম তাহসিনুল হক, চাল ব্যবসায়ী সরদার আবু সাইদসহ খাদ্যকর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগে থেকে ঘোষনা দেওয়ায় চাল বিক্রির উদ্বোধনী দিনেই ক্রেতাদের উল্লেখযোগ্য ভীড় ছিল। নিত্য প্রয়োজনীয় পন্যের উর্দ্ধোগতির সময় ৩০ টাকা কেজি দরে চাল পেয়ে খুশি দরিদ্র ভোক্তারা ।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, দরিদ্র ভোক্তা পর্যায়ে খাদ্য পন্য সহজলভ্য করতে সরকার এই উদ্যোগ নিয়েছে। আমরা আশাকরি এর ফলে দরিদ্র নাগরিকরা উপকৃত হবেন।
বাগেরহাট জেলায় টিসিবির কার্ডধারী ৮১ হাজার পরিবার মাসে দুইবার ৫কেজি করে চাল কিনতে পারবেন। তবে সাধারন ভোক্তারা ৫ কেজি করে চাল প্রয়োজন অনুযায়ী কিনতে পারবেন। জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ৩৪ পয়েন্টে ৩০ টাকা কেজি দরে দৈনিক ৫০ টন চাল বিক্রি করা হবে বলে জানিয়েছেন খাদ্য অধিদপ্তর।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু

আপডেট টাইম : 06:33:45 pm, Thursday, 1 September 2022