স্থানীয় ইউপি সদস্য কামরুজ্জামান ও গ্রাম পুলিশ সরদার মহিউদ্দিনের সহযোগিতায় বাগেরহাট সদর মডেল থানা ও যাত্রাপুর ফাঁড়ি পুলিশ সোমবার দুপুরে তাকে হাতে-নাতে গ্রেফতার করে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, সদরের যাত্রাপুর আফরা এলাকায় ভ্রাম্যমাণভাবে গোপনে মরণনেশা ইয়াবা ট্যাবলেট বিক্রির খবর পেয়ে স্থানীয় মেম্বর ও চৌকিদারদের বলা হয়। পরে তাদের সহযোগিতায় আমরা গোলাম রসুলকে ৫০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গোলাম রসুলকে আদালতে চালান করা হবে।
Md.Liton 











