Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ৬৬২ গৃহহীন ও ভূমিহীন পরিবার পাচ্ছেন ঘর

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:43:18 pm, Monday, 25 April 2022
  • 203 বার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৬৬২ গৃহহীন ও ভূমিহীন পরিবার পাচ্ছেন ঘর । আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করবেন তিনি। সোমবার দুপুরে এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এসব তথ্য জানান।

জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এসময় তিনি বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ৬৬২ টি ঘর প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আজ মঙ্গলবার হস্তান্তর করা হবে। সারা দেশে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন তিনি। এ পর্যায়ে বাগেরহাটের ৯টি উপজেলায় ৬৬২টি পরিবারের মাঝে ঘর প্রদান করা হবে। জেলার ৯টি উপজেলার মধ্যে মোড়েলগঞ্জে ১৮১, মোংলায় ১৪৫, ফকিরহাটে ৮০, বাগেরহাট সদরে ৭০. মোল্লাহাটে ৭০, রামপালে ৬০, চিতলমারীতে ২৮, কচুয়ায় ২৩ ও শরণখোলা উপজেলায় ৫ জন গৃহ ও ভূমিহীন পরিবার এ বাড়ি পাবেন। প্রতিটি গৃহ নির্মাণে ৩য় পর্যায়ে ২ লাখ ৫৯ হাজার টাকা ব্যয় হয়েছে। জেলা প্রশাসক আরও বলেন, বাগেরহাট জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ১ম ও ২য় পর্যায়ে ১০৭৮টি পরিবারকে ঘর দেওয়া হয়। আর ৩য় পর্যায়ে ১০৯২টি ঘরের নির্মাণের বরাদ্দ পাওয়া গেলেও নির্মাণ কাজ শেষ হওয়ায় ৬৬২ টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মঙ্গলবার হস্তান্তর করা হবে। বাকী ৪২৯টি ঘরের নির্মাণ কাজ শেষ হলে হস্তান্তর করা হবে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহীনুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাবেরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ৬৬২ গৃহহীন ও ভূমিহীন পরিবার পাচ্ছেন ঘর

আপডেট টাইম : 04:43:18 pm, Monday, 25 April 2022