নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে ৮৭৫ পিস ইয়াবাসহ তাপস দাস(৫৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার (১৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজার এলাকা থেকে তাপসকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৮৭৫ পিস ইয়াবা, তার ব্যবহৃত একটি মুঠোফোন ও নগদ এক হাজার ২৬০ টাকা জব্দ করে র্যাব-৬ এর সদস্যরা।আটক তাপস দাস রামপাল উপজেলার বাসিন্দা। সোমবার (১৫ আগস্ট) সকালে আটক তাপসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ বলেন, তাপস একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে পালাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিয়ান চালিয়ে ৮৭৫ পিস ইয়াবাসহ তাপসকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূল্বক বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে ৮৭৫পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
-
Md.Liton - আপডেট টাইম : 06:14:54 pm, Monday, 15 August 2022
- 154 বার
জনপ্রিয় সংবাদ












