Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাট কারাগারে যুবদল নেতার মৃত্যু

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:38:40 am, Thursday, 4 January 2024
  • 282 বার

বাগেরহাট প্রতিনিধি:নাশকতার মামলায় বাগেরহাট জেলখানায় আটক থাকা কামাল হোসেন মিজান (৪৩) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে কামাল হোসেনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে তিনি কারাগারের মধ্যে অসুস্থ হয়ে পড়লে তাকে এ দিন রাতে বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। আটক কামাল হোসেন মিজান খুলনা মহানগর যুবদলের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা গ্রামের মোকলেছুর রমহানের ছেলে। আটকের পর তিনি ৫৩ দিন ধরে বাগেরহাট জেলা কারাগারে ছিলেন।

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেছেন, যুবদল নেতা কামাল হোসেন মিজান মূলত খুলনার রাজনীতির সাথে যুক্ত ছিলেন। নভেম্বর মাসে তিনি গ্রামে বেড়াতে এলে বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখান। সেই থেকে তিনি কারাগারে আটক ছিলেন।

বাগেরহাট সদর হাসপাতালে ওই রাতে জরুরি বিভাগের দায়িত্ব পালনকারী চিকিৎসক ফয়সাল ইসলাম জানান, কারাগার থেকে মৃত অবস্থায় কামাল হোসেন নামের এক হাজতিকে কারারক্ষীরা হাসপাতালে নিয়ে আসে। তবে মৃত্যুর কারণ ময়নাতদন্ত রিপোর্টের পর বলা যাবে বলে তিনি জানান।

কারাগারের ভারপ্রাপ্ত সুপার শংকর কুমার মজুমদার জানান, গত রাতে কামাল হোসেন নামের এক হাজতি হঠাৎ ঘুমের মধ্যে অজ্ঞান হয়ে পড়লে তাকে বাগেরহাট সদর হাপসাতালে প্রেরণ করা হয়। মঙ্গলবার সারাদিন তিনি সুস্থ ও স্বাভাবিক ছিলেন। তিনি আগেও একবার অসুস্থ হয়ে পড়েছিল। এলার্জি, গ্যাস্ট্রিকসহ বিভিন্ন সমস্যা ভুগছিলেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাট কারাগারে যুবদল নেতার মৃত্যু

আপডেট টাইম : 12:38:40 am, Thursday, 4 January 2024