বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনে বিভিন্ন পদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বাগেরহাট জেলা চেম্বার অব কমার্স কার্যালয়ে নির্বাচন কমিশনার মল্লিক সেলিম রেজার হাতে তারা মনোনয়নপত্র জমা দেন।
জমাকৃত পদের মধ্যে রয়েছেন, সভাপতি পদে শেখ শাহেদ আলী রবি, সিনিয়র সহ-সভাপতি পদে পাইক এমদাদ হোসেন, সহ-সভাপতি পদে শংকর সেন। সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সৈয়দ নাসির আহমেদ মালেক, আলী মোজেজ আহমেদ, মাহবুবুর রহমান টুটুল, হাওলাদার মনিরুজ্জামান মনির, মোঃ জাহিদুল ইসলাম, আশীষ কুমার তালুকদার, শেখ রফিকুল ইসলাম, শেখ মঈনুল ইসলাম মোস্তফা ও শিব কুমার দাস।
নির্বাচন তফসিল অনুযায়ী, আগামী ১১ জুন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে।
তফসিলে উল্লেখ রয়েছে, ১৮ এপ্রিলের মধ্যে সদস্যপদ নবায়নকারীরা ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। খসড়া ভোটার তালিকা প্রকাশ, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ৩০ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।
এছাড়া ৭ মে মনোনয়নপত্র দাখিল ও বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আগামী ১৩ মে পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকছে।
নির্বাচন কমিশনার মল্লিক সেলিম রেজা জানান, বাগেরহাট চেম্বার অব কমার্স সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রত্যাশা, একটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যোগ্য নেতৃত্ব ব্যবসায়ী সমাজের প্রতিনিধিত্ব করবে।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে মনোনয়নপত্র জমা
-
Md.Liton - আপডেট টাইম : 01:25:09 pm, Thursday, 7 May 2026
- 96 বার
জনপ্রিয় সংবাদ












