Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাট জেলা যুবলীগে সভাপতি নাছির, সম্পাদক জেমস

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:34:01 am, Thursday, 26 January 2023
  • 119 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:সরদার নাছির উদ্দিনকে সভাপতি ও মীর জায়েসী আশরাফি জেমসকে সাধারণ সম্পাদক করে বাগেরহাট জেলা যুবলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) রাতে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা যুবলীগের দ্বিতীয় অধিবেশন থেকে শীর্ষ দুই পদের নাম ঘোষনা করা হয়। এসময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলসহ যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ২৭৪ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

এর মধ্য দিয়ে ১৬ বছর পরে পুর্ণাঙ্গ সভাপতি ও সাধারণ সম্পাদক পেল বাগেরহাট জেলা যুবলীগ। নব নির্বাচিত এই সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক মাসের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করবেন। জেলা যুবলীগের এই পুর্ণাঙ্গ কমিটি ২০২৪ সালের নির্বাচন ও বিরোধী দলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখবেন বলে জানান নেতাকর্মীরা।

নব নির্বাচিত সভাপতি সরদার নাছির উদ্দিন বাগেরহাট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। মীর জায়েসী আশরাফি জেমস বাগেরহাট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

এর আগে ২০০৬ সালে বাগেরহাট জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তখন খান মুজিবুর রহমানকে সভাপতি ও শামীম আহমেদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। ২০১২ সালে এই কমিটি ভেঙ্গে দেওয়া হয়। এর চার বছর পরে সরদার নাসির উদ্দিনকে আহবায়ক করে ২৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। এর অর্ধযুগ পরে সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষনা করা হল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাট জেলা যুবলীগে সভাপতি নাছির, সম্পাদক জেমস

আপডেট টাইম : 12:34:01 am, Thursday, 26 January 2023