নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:
বাগেরহাট পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী উৎপাদন ও বিপনন বিষয়ে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ৫দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের আওতায় সোমবার (১৩ফেরুয়ারি)সকালে এই সদর উপজেলার কোডেক প্রশিক্ষন সেন্টারে এই কর্মশালার উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে, সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক লোকমান হোসেন, টেকনিক্যাল অফিসার মোঃ আল আমিন অনলাইন, ডকুমেন্টেশন অফিসার এস.এম. তানভীর হোসেন পরিবেশ কর্মকর্তা সৈয়দ হাসিব আলী, আল আমিন সোহাগসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এই প্রশিক্ষনের মাধ্যমে পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রীর পরিচিতি, তৈরী প্রক্রিয়া, ব্যবহারের নিয়মাবলী, সুবিধা-অসুবিধা, মূল্য নির্ধারণ, বাজার ব্যবস্থাপনা ও পরিকল্পনা, নির্মাণ উপকরণ বা কাঁচামাল (সিমেন্ট, বালি, রং, কেমিক্যাল ইত্যাদি) গুণগত মানসম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এছাড়া সম্পর্কিত বিভিন্ন সংস্থার কোম্পানির প্রতিনিধিদের সাথে সম্পর্ক তৈরী করা, প্রকল্পের আওতায় বিনামূল্যে প্রদানকৃত সেবা, প্রশিক্ষণ প্রদান ও উদ্যোক্তা তৈরি, বুয়েট টেস্টিং ও সার্টিফিকেট প্রদান, স্বাস্থ্য সুরক্ষা সরজ্ঞাম বিতরণ, লার্নিং ভিজিট ও উদ্যোক্তাদের পন্য বিক্রয়ে সহযোগিতা করা হবে বলে জানান তারা।
প্রশিক্ষণে বিভিন্ন এলাকা থেকে ১৫ জন উদ্যোক্তাগণ অংশ নেয়। প্রকল্পের রিসোর্স সেন্টারে নিজেরা পণ্য উৎপাদন করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। ১৬ ফেব্রুয়ারি সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষনের শেষ হবে।
Dhaka
,
Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের
রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
বাগেরহাট পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী উৎপাদন বিষয়ে ৫দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
-
Md.Liton - আপডেট টাইম : 05:45:35 pm, Monday, 13 February 2023
- 166 বার
জনপ্রিয় সংবাদ










