Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাট-পাটগাতী সড়কে ধস, সওজ বললো ‘সমস্যা নেই’

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:29:30 am, Wednesday, 29 June 2022
  • 153 বার

এলাকায় বৃষ্টি এবং রাস্তার পূর্বপাশে নতুন ভবন নির্মাণের ফলে এই ধসের সৃষ্টি হয়েছে

নিউজ ডেক্স:বাগেরহাট-চিতলমারী-পাটগাতী আঞ্চলিক সড়কের মূল পেভমেন্টের পাশের মাটি ধসে গেছে। চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের শ্যামপাড়া গ্রামে নবনির্মিত উপজেলা খাদ্যগুদাম থেকে মাত্র ১০০ গজ দূরে সড়কের পাশে ২০ থেকে ৩০ ফুট জায়গায় এই ধস হয়েছে। সম্প্রতি এলাকায় প্রবল বৃষ্টি হওয়ায় এবং রাস্তার পূর্বপাশে নতুন ভবন নির্মাণের ফলে এই ধসের সৃষ্টি হয়েছে বলে দাবি স্থানীয়দের।

আর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বলছে, এই ধসের ফলে যান চলাচলে সমস্যা বা দুর্ঘটনার কোনো সম্ভাবনা নেই। এক দিনের মধ্যে ধসে যাওয়া যায়গায় মাটি ভরাটের মাধ্যমে মেরামত করা হবে।

বাগেরহাট সড়ক বিভাগ সূত্রে জানা যায়, ৯৮ কোটি টাকা ব্যয়ে বাগেরহাট সদর উপজেলার মাজার মোড় থেকে চিতলমারী হয়ে টুঙ্গিপাড়া সড়কের নির্মাণ ২০১৮ সালের ৩০ মে শুরু হয়। ২০২১ সালের জুন মাসে জেলার গুরুত্বপূর্ণ এই সড়কের কাজ শেষ হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স এই সড়ক নির্মাণের দায়িত্বে ছিল।

চিতলমারী উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা অরুন সরকার বলেন, খাদ্যগুদাম থেকে মাত্র ১০০ গজ দূরে পিচঢালা রাস্তার পাশের মাটি ধসে গেছে। এলাকায় প্রবল বৃষ্টি হওয়ায় ও রাস্তার পূর্বপাশে নতুন ভবন নির্মাণের ওজনের চাপে এ ধস দেখা দিয়েছে।তিনি আরও বলেন, মাজার মোড়-চিতলমারী-টুঙ্গিপাড়া সড়কটি অনেক ব্যস্ত একটি সড়ক। এই সড়ক দিয়ে দিনরাত ভারী ট্রাক-বাস, যাত্রীবাহী পরিবহনসহ নানা যানবাহন চলে। তাই দ্রুততম সময়ের মধ্যে সড়কটির ধসে যাওয়া স্থান মেরামতের দাবি করছি।

সওজ বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, এক বছর আগে এই সড়কের নির্মাণ কাজ শেষ হয়েছে। ভারী বৃষ্টির কারণে মূল পেভমেন্টের শোল্ডারের মাটি সরে গেছে। এতে সড়কের মূল পেভমেন্টের কোনো ক্ষতি হয়নি। এর ফলে সড়কে যান চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। রুটিন মেরামতের অংশ হিসেবে শোল্ডারে মাটি ভরাটের মাধ্যমে বুধবারের মধ্যে সড়কের ধসে যাওয়া স্থান মেরামত করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাট-পাটগাতী সড়কে ধস, সওজ বললো ‘সমস্যা নেই’

আপডেট টাইম : 01:29:30 am, Wednesday, 29 June 2022