বাগেরহাট প্রতিনিধিঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাগেরহাটে পৌর বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (১২ মার্চ) জেলা পরিষদের অডিটরিয়াম এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটনসহ আরো অনেকে।
ইফতার মহফিলের দোয়া পরিচালনা করেন হাফেজ আনিচুর রহমান ।
Md.Liton 











