মুরাদ মল্লিক,বাগেরহাট:বাগেরহাট ফাউন্ডেশনের আয়োজনে উচ্চ মাধ্যমিক,জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল পর্যায়ে মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮৩ জন শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদা আক্তার বানু লুচি সভাপতিত্বে ও বাগেরহাট ফাউন্ডেশনের(বাগফা) সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দারের সঞ্চলনায় অনুষ্ঠিত বৃত্তি পদান অনুষ্ঠানে বৃত্তির টাকা হস্তান্তর করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বাগফা সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী ঝুমুর বালা, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পৌরসভার মহিলা কাউন্সিলর তানিয়া খাতুন প্রমূখ।
বাগেরহাটের বিভিন্ন পর্যায়ের ১৮৩ জন শিক্ষার্থীকে ৫ লাখ ৯৫ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়। এদের মধ্যে আছেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৫৬ জন,জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৫৫ জন, উচ্চ মাধ্যমিক পর্যাযে ৬৬ জন এবং বিশেষ বিবেচনায় আরও ৬ জন শিক্ষার্থী।
আয়োজকরা জানান, উচ্চ শিক্ষায় নিয়োজিত জেলার মেধাবী অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ বৃত্তি দিয়েছে বাগেরহাট ফাউন্ডেশন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
Md.Liton 











