নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে ৮ বছরের এক কন্যা শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে জব্বার মোল্লা (৫০) নামের এক চা দোকানীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ওই শিক্ষার্থীর পরিবারের অভিযোগের ভিত্তিতে শহরের রেলরোড এলাকা থেকে ওই বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আটক জব্বার মোল্লা মৃত হাসমত আলী মোল্লার ছেলে। সে দীর্ঘদিন ধরে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় ভাড়া বাড়ীতে বসবাস করতেন। সে চা বিক্রির পাশাপাশি ইলেট্রিকি মিন্ত্রি হিসাবে কাজ করতেন।
শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, সকাল ১০টার দিকে রেলরোডস্থ জব্বার মোল্লার দোকানে বিস্কুট কিনতে যায় শিশুটি। আশেপাশে কেউ না থাকায় শিশুটিকে দোকানের পিছনে শোবার ঘরে নিয়ে জব্বার মোল্লা ধর্ষনের চেষ্টা চালায়। পরবর্তিতে ওই শিশুটি বাড়ী ফিরে তার মাকে ঘটনা জানায়।
বাগেরহাট মডেল থানার (ওসি) তদন্ত মোহাম্মদ মোহাসিন হোসেন বলেন, ২য় শ্রেণির এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জব্বার মোল্লা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাট শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে চা দোকানী আটক
-
Md.Liton - আপডেট টাইম : 06:29:07 pm, Thursday, 18 August 2022
- 112 বার
জনপ্রিয় সংবাদ












