বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে শ্রমিক নেতা পরিচয় দিয়ে চাঁদাবাজী ও অর্থ আত্মসাতকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে বাগেরহাট সদর উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফিরোজ খন্দকার এই সংবাদ সম্মেলন করেন।
তিনি বলেন, নির্মান শ্রমিক আঃ হাকিম, মোঃ মিলন শেখ ও আঃ কুদ্দুস নিজেদেরকে শ্রমিক নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজী করছে। এমনকি অসুস্থ্য শ্রমিকের নামে টাকা তুলেও তারা আত্মসাত করেছে। এদের মধ্যে আঃ হাকিমকে চুরি ও অর্থ আত্মসাতের দায়ের আমাদের সংগঠন থেকে বহিস্কার করাও হয়েছিল। এরপরেও এই ব্যক্তি নানাভাবে প্রতারনা করে যাচ্ছে। যার ফলে আমাদের ইউনিয়নের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এসব প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধোতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
অভিযুক্ত আঃ কুদ্দুস বলেন, ফিরোজ খন্দোকার যে অভিযোগ করেছে তা সম্পন্ন মিথ্যা। মূলত আমাদের সুনাম ক্ষুন্ন করার জন্য ফিরোজ খন্দোকার এসব অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে রামপাল উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাশেম মুন্সি, সদর উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবুল হোসেন, শেখ মোহাম্মাদ আলী, শ্রমিক নেতা আহম্মদ আলী, কামাল, ইমরান হাওলাদার, মরিয়ম বেগমসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
Dhaka
,
Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের
রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
বাগেরহাট শ্রমিক নেতা পরিচয়ে চাঁদাবাজী ও অর্থ আত্মসাতের অভিযোগ
-
Md.Liton - আপডেট টাইম : 06:03:28 pm, Wednesday, 31 August 2022
- 125 বার
জনপ্রিয় সংবাদ










