বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে ৫১তম আন্ত:স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বনাম সরকারি উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয়।
আদর্শ মাধ্যমিক বিদ্যালয় দল টস জিতে ফিল্ডিং করার সিদ্ধন্ত নিয়ে সরকারি উচ্চ বিদ্যালয় দল ব্যাটে নেমে ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে জবাবে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় দল ১০ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করে। এতে সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ খেলা আম্প্যায়ারের দায়িত্বে ছিলেন জুয়েল ও কালিদাশ। সরকারি উচ্চ বিদ্যালয় দলের ক্যপ্টেন ও ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন শামীম রেজা রাজ ও এস এম ইফাত। সদর উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে এ ক্রিকেট টুর্নামেন্টে মোট ছয়টি ক্রিকেট দল অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন, অংশ গ্রহনকারী স্কুলের শিক্ষক ও ছাত্ররা।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
আন্ত:স্কুল ক্রিকেট টুর্নামেন্ট
বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
-
Md.Liton - আপডেট টাইম : 05:27:01 pm, Wednesday, 11 January 2023
- 171 বার
জনপ্রিয় সংবাদ












