Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাট-১ আসনে মনোনয়ন পেয়ে যা বললেন জামায়াত নেতা

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:17:31 pm, Thursday, 13 February 2025
  • 87 বার

চিতলমারী প্রতিনিধি:দেশ চলবে আল্লাহ প্রদত্ত আইন ও সৎ লোকের শাসনে। দেশের মানুষের উপর বহু অবিচার, জুলুম ও নির্যাতন হয়েছে। দীর্ঘ ১৭ বছর স্বৈরচার আওয়ামী সরকারের জগদ্দল পাথর জাতির ঘাড়ে চেপে বসেছিল। জাতি আজ সে পাথর থেকে মুক্ত। বাংলাদেশ জামায়াতে ইসলামী নিছক কোন রাজনৈতিক দলের নাম নয়। এটা মানবতার সংগঠন।

বুধবার চিতলমারী আলিয়া মাদ্রাসার সামনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর এবং বতর্মান জেলার দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।

তিনি বলেন, সাংগঠনিক সিস্টেম অনুসরণ পূর্বক তৃণমূল পর্যায়ের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় সংগঠন বাগেরহাট-১ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমাকে মনোনিত করেছেন। মানবতার সংগঠন ও আদর্শের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাকে এ তিন উপজেলার মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আমি আমার সীমিত সামর্থ্যরে মধ্যে সকল জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মশিউর রহমান বলেন, এদেশের মানুষ জুলুমের জাঁতাকল থেকে মুক্তি পেয়েছে। আমি জুলুম সরকারের হাতে নিহত সকল শহীদদের শ্রদ্ধা জানাই। মহান বাবুদ যেন তাঁদের শাহাদাতের উচ্চমর্যাদা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এ জাতির খেদমত করার সুযোগ দেন। আমানতদারী ও দায়িত্বশীলতার স্থান থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাব। আমরা নির্বাচিত হলে এ দেশে সংখ্যাগুরু আর সংখ্যালঘু কোন বিভেদ থাকবে না। সকলের একটাই পরিচয় হবে আমরা বাংলাদেশী।

মতবিনিময় সভায় এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামরুল ইসলাম, এলাকার গর্ণমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাট-১ আসনে মনোনয়ন পেয়ে যা বললেন জামায়াত নেতা

আপডেট টাইম : 09:17:31 pm, Thursday, 13 February 2025