Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ,উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:09:00 pm, Thursday, 7 April 2022
  • 152 বার

বাগেরহাট প্রতিনিধি,
বাগেরহাটের শরণখোলায় ৬ মার্চ বুধবার দুপুরে লোকালয়ে উদ্ধার করা হরিণ সুন্দরবনেঅবমুক্ত করা হয়েছে। এর আগে ৫ই মার্চ মঙ্গলবার দিবাগত রাতে সুন্দরবন থেকে দুটি হরিণ লোকালয়ে ঢুকে পড়ে। বনবিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেষ্ট ষ্টেশনের বন থেকে দুটি চিত্রল হরিণ শরণখোলার পশ্চিম রাজাপুর গ্রামে চলে আসে।
বুধবার সকালে গ্রামবাসীরা গ্রামের মাঠে দুটি হরিণকে ঘাস খেতে দেখে ধরার জন্য তাড়া করলে একটি হরিণ নিকটস্থ ভোলা নদীতে পড়ে সাঁতরে সুন্দরবনের মধ্যে চলে যায়। অপর হরিণটি পশ্চিম রাজাপুর গ্রামের আলামিন হোসেনের বাড়ীর পিছনে ঝোপের মধ্যে আশ্রয় নেয় । খবর পেয়ে ধানসাগর ষ্টেশনের বনরক্ষীরা ঝোঁপের মধ্যে থেকে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়। ধানসাগর ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ আব্দুস সবুর বলেন, ধারণা করা হচ্ছে সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে নদী সাঁতরে হরিণ দুটি গ্রামে চলে গিয়েছিলো। একটি হরিণ মানুষের তাড়া খেয়ে বনে ফিরেছে এবং উদ্ধার করা হরিণটি বুধবার দুপুরে ধানসাগর ষ্টেশনের বনে অবমুক্ত করা হয়েছে ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ,উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

আপডেট টাইম : 12:09:00 pm, Thursday, 7 April 2022