স্টাফ রিপোটার,বাগেরহাট:দেশের ৫ কোটি ৩০ লক্ষ যুবক রয়েছে। তাই স্থানীয় পর্যায়ে বাজেটে যুবদের বিষয়টি গুরুত্বের সাথে ভাবতে হবে। অর্থনৈতিক সমৃদ্ধি অব্যহত রাখার জন্য যুবদের সঠিক ভাবে কাজে লাগাতে হবে। শুধু বাজেট বাড়ালে হবে না, বাজেট যেন সঠিক ভাবে ব্যয় হয় তাও নিশ্চিত করতে হবে। যুবদের মাঝে সাংস্কৃতিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। মঙ্গলবার (২৪ মে) বিকেলে বাগেরহাট প্রেসক্লাব মিলনাতায়নে স্থানীয় পর্যায়ে যুব ও নারী বান্ধব বাজেট প্রণয়ন শীর্ষক এডভোকেসি সভায় বক্তারা এসব কথা বলেন।
বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে ও একশন এইড বাংলাদেশের সহযোগীতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। এসময় সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, বাঁধনের নির্বাহী পরিচালক মঞ্জ্রুল হাসান মিলন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, সাংবাদিক, বাঁধনের কর্মকর্তা, স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।সভায় যুবরা সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কাছে তাদের বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরেন।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাজেটে যুব-নারী অধিকার নিশ্চিত করতে হবে
-
Md.Liton - আপডেট টাইম : 07:17:10 pm, Tuesday, 24 May 2022
- 153 বার
জনপ্রিয় সংবাদ












