Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বিএনপির গণ-অবস্থান কর্মসূচি ১১ জানুয়ারি : ড. খন্দকার মোশাররফ

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:13:19 am, Saturday, 31 December 2022
  • 110 বার

আমার ডেক্স:দলের ঘোষিত ১০ দফা দাবি আদায়ে আগামী ১১ জানুয়ারি সারা দেশে প্রতিবাদী গণ-অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। আজ শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণমিছিলের আগে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।

খন্দকার মোশাররফ বলেন, ‌‘আগামী ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে সারা দেশের ১০ বিভাগে চার ঘণ্টার প্রতিবাদী গণ-অবস্থান কর্মসূচি পালন করা হবে।’ শান্তিপূর্ণ এ কর্মসূচি পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।‘দেশের মানুষ ১০ দফার প্রতি ঐক্যবদ্ধ হয়েছে। আজকে স্বতস্ফূর্তভাবে গণমিছিল করছে। আওয়ামী লীগ গণতন্ত্র হরণ করেছে। তাই তারা গণতন্ত্র দিতে পারবে না। ভোটের অধিকার দিতে পারবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের চলমান কর্মসূচিতে ৯ জন জীবন দিয়েছে। খালেদা জিয়া, মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হচ্ছে। নেতাকর্মীদের জেলে দিয়ে আমাদের দমাতে পারেনি। জনগণ রাস্তায় নেমেছে, আর দাবিয়ে রাখা যাবে না।’

খন্দকার মোশাররফ বলেন, ‘দেশে আইনের শাসন নেই, বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই। তাই বলি, এই সরকার জনগণের নয়, তাই জনগণকে কিছুই দিতে পারবে না। দেশের জনগণ গণঅভ্যুত্থান করে এ সরকারের পতন ঘটাবে। আজকের গণমিছিল তাই প্রমাণ করে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বিএনপির গণ-অবস্থান কর্মসূচি ১১ জানুয়ারি : ড. খন্দকার মোশাররফ

আপডেট টাইম : 12:13:19 am, Saturday, 31 December 2022