Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বিএনপির সেলিমা-আমান-শিমুলসহ ২৮ জনের বিচার শুরু

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:53:55 pm, Sunday, 10 September 2023
  • 205 বার

আমার ডেস্ক:রাজধানীর মুগদা থানায় দায়ের করা বিস্ফোরকদ্রব্য আইনের এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান, দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৬-এর বিচারক আসিফ ইকবাল অভিযোগ গঠনের এই নির্দেশ দেন। উল্লেখযোগ্য অন্যরা হলেন আজিজুল বারী হেলাল, মীর সরাফত আলী সফু, শিরিন সুলতানা, হাবিব-উন-নবী খান সোহেল, বরকত উল্লাহ বুলু, শওকত মাহমুদ ও জামায়াত নেতা কফিল উদ্দিন।

বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের পক্ষে আইনজীবীরা প্রত্যেককে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। ট্রাইব্যুনাল অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের নির্দেশ দেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার কার্যক্রম শুরু হলো বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানান।

আমান উল্লাহ আমান অভিযোগ গঠনের সময় এই ট্রাইব্যুনালে হাজির ছিলেন। শুনানি শেষে তিনি বিশেষ জজ আদালত-১-এ দুর্নীতির মামলায় আত্মসমর্পণ করার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম ২৮ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৭ মার্চ রাতে বিএনপির ডাকা লাগাতার হরতাল-অবরোধের মধ্যে মুগদা থানার জিরো পয়েন্ট এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ-ছয়জন পথচারী আহত হয়। এ ঘটনায় মুগদা থানার এসআই দেলোয়ার হোসেন মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগে বলা হয়, বিএনপি-জামায়াত নেতাদের নির্দেশে ২৫-৩০ জন এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। ২০১৭ সালের ২৩ আগস্ট মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগ জমা দেন মুগদা থানার এসআই সাইফুল ইসলাম চৌধুরী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বিএনপির সেলিমা-আমান-শিমুলসহ ২৮ জনের বিচার শুরু

আপডেট টাইম : 05:53:55 pm, Sunday, 10 September 2023