Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বিএনপি-জামাত দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে-সংসদ সদস্য শেখ তন্ময়

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:40:17 pm, Thursday, 15 December 2022
  • 212 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাট-২(কচুয়া ও সদর) আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, বিএনপি সমাবেশ করতে নয়া পল্টনে যায়নি। পুলিশের পায়ের উপর পারা দিয়ে তারা নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছিল। পুলিশ তাদের জীবন বাঁচানোর জন্য বিএনপির সেই কর্মসূচি ব্যর্থ করেছে। পরবর্তীতে স্বাধীনতাকামী জনতারাও নয়া পল্টনে অবস্থান নেয়। বিএনপি গোলাপবাগে সমাবেশ করেছে।বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাগেরহাট সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি-জামাত দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে-সংসদ সদস্য শেখ তন্ময়

শেখ তন্ময় আরও বলেন, বাগেরহাট পৌরসভার সব থেকে বড় সমস্যা জলাবদ্ধতা। আমরা ড্রেনের কাজ করেছি, যেন পানি নিস্কাশন হয়। আমরা আগামীতে খালগুলো কেটে দেওয়ার পরিকল্পনা করছি। যেন বৃষ্টির মৌসুমে পানি নিস্কাশন হতে পারে। শুধু ড্রেন বানিয়েতো লাভ নেই, খাল কেটে রাখতে হবে যাতে পানি নেমে যেতে পারে। এজন্য বিশদ পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এত কাজ করছি, জনগণের কাছে আসছি। তারপরও অল্পসংখ্যক কিছু মানুষ আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চায়। স্বাধীনতা বিরোধীদের সেই আশা কখনও পূর্ণ হবে না। দেশের মানুষ আওয়ামী লীগের সাথে আছে।
স¤প্রতি ঢাকার সমাবেশ থেকে বিএনপির দেওয়া ১০ দফা দাবি সম্পর্কে তরুন এই সংসদ সদস্য আরও বলেন, বিএনপি ১০ টি দাবি দিয়েছেন, সেই দাবিতে আমার আপনার তথা জনগনের কথা কোথাও লেখা নেই। তাদের দাবির মধ্যে ৬টি দাবি ছিল জামাত-শিবিরের নেতাকর্মীকে কারামুক্তি করা। দেশের মানুষ তা মেনে নেবে না। জামাত-বিএনপি ক্ষমতায় থাকাকালীন এই বাগেরহাটেও অবর্নীয় নিরর্যাতন করেছে তারা। ভবিষ্যতেও ক্ষমতায় আসলে আবারও নির্যাতন করবে সারা দেশে। এজন্য দেশের উন্নয়ন ও দেশের মানুষের শান্তির জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
২০২৪ সালের নির্বাচন সম্পর্কে শেখ তন্ময় বলেন, স্বাধীনতা বিরোধীরা পায়রাতা করতেছে, যাতে আগামী একটা বছর দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারে। কোন লাভ হবে না, শেখ হাসিনাই আবারও প্রধানমন্ত্রী হবেন। আমরা আমাদের মতনই আবার নির্বাচন করব। বাংলাদেশে ওই একটা দল না, আরও বহু দল আছে। ওরা নির্বাচন করুক না করুক, ওটা তাদের রাজনীতি। আমরা গনতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি, গনতান্ত্রিক প্রক্রিয়ায়ই দেশে উন্নয়ন হতে পারে এটা প্রধানমন্ত্রী প্রমান করেছেন। আমরা যারা তৃনমূলে রাজনীতি করি আমরা চাই আগামীতেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচন হোক।
বাগেরহাট পৌর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, জেলা তাতী লীগের সভাপতি তালুকদার আব্দুল বাকি, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হীরু, শেখ আজমল হোসেন প্রমুখ।
এদিন বাগেরহাট পৌরসভার বিভিন্ন এলাকার ৩ হাজার মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়। সেই সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুদানের ২০টি চেক উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া বাগেরহাট সদর ও কচুয়া উপজেলায় সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে ১৭ হাজার কম্বল বিতরণ করার কথা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বিএনপি-জামাত দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে-সংসদ সদস্য শেখ তন্ময়

আপডেট টাইম : 11:40:17 pm, Thursday, 15 December 2022