Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বিদ্যালয়ের সামনে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে দুর্ব্যবহার, এলাকায় ক্ষোভ

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:24:27 pm, Monday, 27 April 2026
  • 64 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারি উপজেলার শৈলদাহ এসএস ডিপি মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার অ্যাসেম্বলির কিছু আগে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অ্যাসেম্বলির নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে অবস্থান করছিল। এ সময় প্রধান শিক্ষক মোহাম্মদ মিরাজুল ইসলাম বিদ্যালয়ে পৌঁছালে কিছু ব্যক্তি তাকে ঘিরে ধরে বেরিকেড সৃষ্টি করে। তারা প্রধান শিক্ষকের সাথে অসৌজন্যমূলক আচরণ করে এবং কেন দেরিতে আসেন ও কেন শিক্ষার্থীরা বাইরে অবস্থান করছে এ বিষয়ে প্রশ্ন তোলে।
প্রধান শিক্ষক জানান, বিদ্যালয় নির্ধারিত সময় অনুযায়ী খোলা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত হয়ে গেট খুলে শিক্ষার্থীদের ভেতরে প্রবেশ করানো হয়।
অভিযোগ রয়েছে, এ সময় স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি গাউস কাজী প্রধান শিক্ষককে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও শিক্ষার্থীদের সামনে মারতে উদ্যত হয়। এ সময় বিএনপি নেতা বলেন, আমি ইউনিয়নের সভাপতি আমার কথায় প্রতিষ্ঠান চলবে। আপনি আমার কথা শোনেন না, বেয়াদব আমার কথা না শুনলে প্রতিষ্ঠান চালানো যাবেনা বলে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন ।
পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে প্রধান শিক্ষক বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে কান্নায় ভেঙে পড়েন। পরে সহকর্মী শিক্ষকরা তাকে সান্ত্বনা দেন।
ঘটনার পর এলাকায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষকরা এ ধরনের আচরণে হতাশা প্রকাশ করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সঙ্গে এমন আচরণে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও বিস্ময় ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বিদ্যালয়ের সামনে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে দুর্ব্যবহার, এলাকায় ক্ষোভ

আপডেট টাইম : 07:24:27 pm, Monday, 27 April 2026