Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই স্বামী-স্ত্রীর আত্মহত্যা

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:00:03 pm, Wednesday, 13 April 2022
  • 216 বার

নিউজ ডেক্স: বগুড়ার শিবগঞ্জে ভালবেসে বিয়ে করায় পরিবার মেনে না নেয়ায় কয়েক ঘণ্টার মধ্যেই স্বামী-স্ত্রী দু’জনেই আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার (২১ মার্চ) রাতে শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগারা কারিগর পাড়া ও মাসিমপুর চালুঞ্জা তালুকদার পাড়ায় এই আত্মহত্যার ঘটনা ঘটে। নববিবাহিত সবুজ (২১) দামগারা কারিগর পাড়া গ্রামের মৃত জলিলের ছেলে সবুজ এবং তার নববিবাহিতা স্ত্রী মার্জিয়া জান্নাত (১৮) মাসিমপুর চালুঞ্জা তালুকদার পাড়া গ্রামের রাজ্জাকের মেয়ে। দারিদ্র্য পরিবারের ছেলে সবুজ পেশায় শ্রমিক। আর মার্জিয়া জান্নাত অবস্থা সম্পন্ন ঘরের সন্তান। তিনি নামুজা ডিগ্রি কলেজের এইচএসসির শিক্ষার্থী।

পুলিশ জানায়, বছর খানেক থেকে সবুজ ও জান্নাতের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে গতকাল সোমবার (২১ মার্চ) বিকেলে দু’জনে কাজী অফিসে গিয়ে গোপনে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে আসেন সবুজ। সবুজের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় মেয়ের পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি। সন্ধ্যায় মেয়েকে জোর করে বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা।

পরে রাত ১০টার দিকে স্বামী-স্ত্রী মোবাইল ফোনে কথা বলেন। এক পর্যায়ে স্বামীকে সংযোগে রেখেই বিষপান করেন মার্জিয়া। ফোনের অপরপ্রান্ত থেকে বিষয়টি বুঝতে পেরে দড়ি দিয়ে গলায় ফাঁস দেন সবুজ। রাত ১২টার দিকে উভয় পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস জানান, পুলিশ রাতেই দু’জনের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই স্বামী-স্ত্রীর আত্মহত্যা

আপডেট টাইম : 03:00:03 pm, Wednesday, 13 April 2022