Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বিশ্বকাপ ফাইনাল কী ঝুঁকির মুখে

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:42:01 pm, Friday, 17 July 2026
  • 69 বার

আমার ডেক্স:২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের আগে কানাডার চলমান দাবানলের ধোঁয়ায় নিউ ইয়র্ক ও নিউ জার্সির বায়ুমানের অবনতি হওয়ায় স্বাস্থ্য সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
কানাডার দাবানল থেকে আসা ঘন ধোঁয়া নিউ ইয়র্ক মহানগরী এলাকার বিস্তীর্ণ অংশ ঢেকে ফেলেছে। এর ফলে বাসিন্দাদের অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলা এবং সম্ভব হলে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা।

আগামী রবিবার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্পেন দল গত বুধবার রাতে টেক্সাসে সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে নিউ জার্সিতে পৌঁছানোর ঠিক আগে থেকেই বায়ুর মান খারাপ হতে শুরু করে। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বৃহস্পতিবার স্পেনের খেলোয়াড়রা খোলা মাঠে অনুশীলন করেছেন এবং এখন পর্যন্ত বায়ুদূষণ নিয়ে প্রকাশ্যে কোনো উদ্বেগ প্রকাশ করেননি।
অন্যদিকে, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠা আর্জেন্টিনা সেমিফাইনালের পর জর্জিয়াতেই অবস্থান করছে। দলটি শুক্রবার নিউ জার্সিতে নিজেদের প্রথম অনুশীলন করবে।

ধোঁয়াচ্ছন্ন আকাশ ও তীব্র গরম ইতোমধ্যেই অঞ্চলের অন্যান্য ক্রীড়া ইভেন্টেও প্রভাব ফেলেছে। বুধবার ন্যাশনাল উইমেনস সকার লিগের (এনডব্লিউএসএল) গথাম এফসি ও ওয়াশিংটন স্পিরিটের ম্যাচ নিউইয়র্কের সিটি ফিল্ডে অনুষ্ঠিত হয়, যদিও পুরো স্টেডিয়ামের ওপর ঘন কমলা রঙের ধোঁয়ার স্তর দেখা যাচ্ছিল।

খারাপ এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) কারণে লিগের নিয়ম অনুযায়ী প্রতিটি অর্ধে দুটি করে অতিরিক্ত পানি পানের বিরতি (হাইড্রেশন ব্রেক) দেয়া হয়।

ম্যাচ শেষে ওয়াশিংটন স্পিরিটের তারকা ফুটবলার ট্রিনিটি রডম্যান বলেন, তার মতে এমন পরিস্থিতিতে ম্যাচটি হওয়া উচিত ছিল না।

তিনি বলেন, সে (তার মা) আমাকে বার্তা পাঠাচ্ছিল যে বাইরে পরিস্থিতি খুবই খারাপ। তিনি বলছিলেন, নাচাও কঠিন; বাতাস যেন ভারী হয়ে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে।

তবে বর্তমান পরিস্থিতি ২০২৩ সালের জুন মাসের মতো ভয়াবহ নয়। সে সময় কানাডার দাবানলের ধোঁয়ায় নিউইয়র্ক সিটির আকাশ অস্বাভাবিক কমলা রঙ ধারণ করেছিল।
এখন পর্যন্ত রোববারের বিশ্বকাপ ফাইনাল আয়োজন ব্যাহত হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে বায়ুর মানের উন্নতি হতে পারে এবং শনিবার সম্ভাব্য বৃষ্টিপাত বাকি ধোঁয়ার বড় অংশ সরিয়ে দিতে সহায়তা করবে।
স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার এই ফাইনাল দেখতে ৮০ হাজারের বেশি দর্শক উপস্থিত থাকতে পারেন। এছাড়া ম্যাচে তারকাখচিত হাফটাইম শোও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউ ইয়র্ক সিটির মেয়রের পরামর্শ

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বৃহস্পতিবার বলেছেন, প্রত্যেক নিউ ইয়র্কবাসীর সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষ করে কঠোর শারীরিক পরিশ্রমসহ দীর্ঘ সময় বাইরে থাকা এড়িয়ে চলুন।

তিনি জানান, শহরের বিভিন্ন স্থানে- লাইব্রেরি, পুলিশ স্টেশন এবং বেশ কয়েকটি ফায়ারহাউসে- বিনামূল্যে কেএন৯৫ মাস্ক সরবরাহ করা হয়েছে। কোথা থেকে মাস্ক সংগ্রহ করা যাবে, সে তথ্য শহরের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বিশ্বকাপ ফাইনাল কী ঝুঁকির মুখে

আপডেট টাইম : 06:42:01 pm, Friday, 17 July 2026