Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বিশ্বকাপ ফুটবল, বাকি মাত্র ১৬ দিন

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:51:02 pm, Tuesday, 26 May 2026
  • 103 বার

আমার ডেস্ক:বিশ্ব ফুটবলের মহারণ শুরু হতে আর মাত্র ১৬ দিন বাকি। গ্লোবাল ডিকশনারিতে সবচেয়ে চেনা শব্দগুলোর তালিকা করলে ওপরের দিকেই থাকবে ‘ফুটবল’। আফ্রিকার বিদ্যুৎহীন, অনুন্নত গ্রাম থেকে শুরু করে ফার্স্ট ওয়ার্ল্ডের যে কোনো আধুনিক মেগাসিটি- ভৌগোলিক ও সামাজিক সব ব্যবধান এক নিমিষেই মুছে দিতে পারে এই একটি গোল চামড়ার বল।

বিশ্ব আসরে এ পর্যন্ত সবচেয়ে সফল দল ব্রাজিল। যারা ৫ বার শিরোপা জিতেছে। এছাড়া চারবার করে জিতেছে জার্মানি ও ইতালি। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসা (১৬ গোল)। এক আসরে সর্বোচ্চ গোল ১৯৫৮ বিশ্বকাপে ফ্রান্সের জা ফন্টেইনের। যিনি একাই করেছিলেন ১৩ গোল, যা আজও ভাঙেনি। আর সবচেয়ে সফল খেলোয়াড় পেলে। যিনি একমাত্র ফুটবলার হিসেবে ৩টি বিশ্বকাপ জিতেছেন।

এছাড়া বিশ্বকাপের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে দুইবার গোল্ডেন বল জিতেছেন আর্জেন্টিনার মহাতারকা ফুটবলার লিওনেল মেসি। তিনি ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপে এই অনন্য সম্মাননা অর্জন করেন।

রেকর্ড আর ইতিহাসের বাঁক পেরিয়ে ২০২৬ বিশ্বকাপ পা রাখছে এক নতুন দিগন্তে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে এবারই প্রথম ৩২ দলের পরিবর্তে রেকর্ড ৪৮টি দেশ অংশ নিচ্ছে। ম্যাচ সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১০৪টিতে। ফুটবল ইতিহাসের এই নতুন অধ্যায়ের দিকেই এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বিশ্বকাপ ফুটবল, বাকি মাত্র ১৬ দিন

আপডেট টাইম : 04:51:02 pm, Tuesday, 26 May 2026