Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বিষ দি‌য়ে মাছ শিকার, হুমকির মুখে সুন্দরবনের মৎস্য সম্পদ

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:03:40 pm, Sunday, 25 September 2022
  • 165 বার

মোংলা প্রতিনিধি:
সুন্দরবনে  বন্ধ করা যাচ্ছে না আশপাশের নদী-খালে বিষ দিয়ে মাছ শিকার। ফলে সুন্দরবনের মৎস্যভান্ডার নদী-খাল ক্রমশ-ই মাছশূন্য হয়ে পড়ছে। বিষ প্রয়োগ করায় শুধু মাছ-ই নয়, মারা যাচ্ছে অন্যান্য জলজ প্রাণীও। যার বিরূপ প্রভাব পড়ছে বনজ সম্পদসহ পরিবেশের ওপর। এক শ্রেনীর অসাধু জেলেরা অবাধে বনের ভেতরের নদী খালে রিপকর্ড বিষ ঢেলে দিয়ে চিংড়ি মাছ নিধনে মরিয়া হয়ে উঠেছে। বিষ ক্রিয়ায় আক্রন্ত হয়ে অন্যান্য প্রজাতির মাছও সমূলে নিধন হচ্ছে। ফলে সুন্দরবনে আগের মতো চিংড়ি সহ অন্যান্য প্রজাতির মাছের দেখা মিলছে না। ব্যাবস্থা গ্রহন করা না গেলে হুমকির মধ্যে পড়বে মৎস্য সম্পদ। অন্যদিকে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের। এই অবস্থায় জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানান বন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র বাগেরহাট জেলার আহবায়ক সাংবাদিক নুর আলম শেখ বলেন, খালে/নদীতে বিষ দেওয়ায় শুধু মাছ নয়, পানি বিষাক্ত হয়ে অন্যান্য জলজ প্রাণীও মারা যাচ্ছে। বিষ দিয়ে মাছ শিকার করায় সুন্দরবনের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরো বলেন, কীটনাশক দিয়ে মাছ ধরায় শুধু সুন্দরবনের মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এই বিষাক্ত পানি পান করে বাঘ, হরিণ, বানরসহ অন্য বন্য প্রাণীরাও মারাত্মক হুমকির মধ্যে রয়েছে। এতে উপকূলীয় এলাকায় মানুষের পানীয় জলের উৎসগুলোও বিষাক্ত হয়ে পড়ছে বলে জানান বাপার এই নেতা।

জেলেদের সুত্রে জানা গেছে, সুন্দরবনের ভেতরের অন্যান্য নদী খালে পাশ পারমিট ছাড়া অসাধু জেলেরা বিষ প্রয়োগ করে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার অব্যাহত রেখেছে।

জেলেরা বলেন, বাপ-দাদার আমল থেকেই সুন্দরবনের নদী-খালে মাছ ধরে আমাদের জীবিকা চলে। এই মাছ-ই আমাদের সব। কিন্তু কয়েক বছর ধরে বনে বিষ দিয়ে মাছ শিকার বেড়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বিষ দি‌য়ে মাছ শিকার, হুমকির মুখে সুন্দরবনের মৎস্য সম্পদ

আপডেট টাইম : 06:03:40 pm, Sunday, 25 September 2022