Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বিয়ের এক মাসের মধ্যেই দুলাভাইয়ের সঙ্গে উধাও শ্যালিকা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:21:54 pm, Sunday, 15 January 2023
  • 102 বার

খুলনা ব্যুরো:খুলনার পাইকগাছা উপজেলায় বিয়ের এক মাসের মধ্যেই দুলাভাইয়ের সঙ্গে শ্যালিকা পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৪ জানুয়ারি) এ ঘটনায় পাইকগাছা থানায় অভিযোগ করেছেন। এর আগে মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন- সাতক্ষীরার আশাশুনি উপজেলার খড়িয়াটি গ্রামের লুৎফর রহমানের ছোট মেয়ে আয়েশা ও তার দুলাভাই আরিফুল পাইকগাছার বাঁকা গ্রামের বাসিন্দা।

শ্বশরবাড়ির লোকজনের দাবি, গত ১০ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে প্রেমের টানে সোহেল রানার বাড়ি থেকে শ্যালিকাকে নিয়ে ভেগে গেছেন দুলাভাই। বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে শ্বশুর আবদুল হাকিম গাজী বাদী হয়ে শনিবার (১৪ জানুয়ারি) পাইকগাছা থানায় অভিযোগ করেছেন।

শ্যালিকার শ্বশুরবাড়ির লোকজন জানান, গত বছরের ৮ ডিসেম্বর আয়েশার সঙ্গে বিয়ে হয় সোহেল রানার। তিনি পাইকগাছার বৃত্তি গোপালপুর গ্রামের হাকিম গাজীর ছেলে।

আয়েশার শাশুড়ি হাসিনা বেগম জানান, আমার ছেলের বউয়ের সঙ্গে তার দুলাভাই আরিফুল ইসলামের দীর্ঘদিনের প্রেম। এ নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়েছে। কোনোভাবেই তাদের সম্পর্ক ছিন্ন করা যায়নি।

আয়েশার স্বামী সোহেল রানার দাবি, বিয়ের প্রায় এক মাস যেতে না যেতেই টাকা ও স্বর্ণালংকার নিয়ে আয়েশা দুলাভাইয়ের সঙ্গে চলে গেছে। তাদের এখনো সন্ধান পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে দুলাভাই আরিফুল জানান, আমি আমার বাড়িতেই আছি। আমার সঙ্গে আয়েশার কোনো যোগাযোগ হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জানান, এ খবরটি জেনেছি। প্রাথমিকভাবে খোঁজখবর নেয়া হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বিয়ের এক মাসের মধ্যেই দুলাভাইয়ের সঙ্গে উধাও শ্যালিকা

আপডেট টাইম : 06:21:54 pm, Sunday, 15 January 2023