Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বিয়ে করলেন কাবিলা খ্যাত পলাশ

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:26:29 pm, Friday, 16 December 2022
  • 102 বার

আমার ডেক্স:বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। কনে নাফিসা। দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।পলাশের বিয়ের খবরটি জানিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। সোশ্যাল মিডিয়ায় বিয়ের কিছু ছবিও পোস্ট করেছেন তিনি।

অমি লিখেছেন, আপনাদের-আমাদের সবার প্রিয় জিয়াউল হক পলাশ। ২০১৬ সালের মার্চ-এপ্রিলের দিকে পলাশ আমার সঙ্গে সহকারী হিসেবে কাজ শুরু করে। অত্যন্ত পরিশ্রমী ও বাধ্যগত ছেলে সে। আমার বিভিন্ন কাজে জোর করে পলাশকে দিয়ে এক সিকোয়েন্স, দুই সিকোয়েন্স করে অ্যাক্টিং করাতাম। সে (পলাশ) কখনোই অ্যাক্টিং করতে চাইতো না। বলতো, অ্যাক্টিং করলে আমি ডিরেকশনের কাজে মনোযোগী হতে পারি না। কিন্তু আমার কেনো যেনো সবসময় মনে হতো, ওকে দিয়ে আলাদা কিছু করানো সম্ভব। সেজন্য আমি আমার হাল ছাড়িনি, একটার পর একটা চেষ্টা চালিয়ে গিয়েছি। এই চেষ্টা, পলাশের পরিশ্রম এবং আপনাদের ভালোবাসার ফল আজকের পলাশ ওরফে কাবিলা।

তিনি আরো লেখেন, দেখতে দেখতে ও (পলাশ) কতো বড় হয়ে গেলো। নিজে ডিরেকশন শুরু করলো, অভিনেতা হিসেবে সারাদেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেলো। ওকে নিয়ে রাস্তায় বের হলে মানুষ যখন হুমড়ি খেয়ে পড়ে, বলে বুঝাতে পারবো না আমার কতটুকু ভালো লাগে। অন্য কেউ এটা অনুভব করতে পারবে না।

নির্মাতা যুক্ত করেন, আমি চাই ও জীবনে আরো বড় হোক। আমার চোখে ওর জীবনটা মাত্র শুরু। এখনো অনেক দূর যেতে হবে।আমি পলাশকে শুধু আমাদের দেশে নয়, বিশ্বে জনপ্রিয় অভিনেতা হিসেবে দেখতে চাই।

বিয়ের খবর জানিয়ে অমি লিখেছেন, এই ছেলেটা (পলাশ) তার নতুন জীবনে পা রেখেছে। তার জন্য অনেক দোয়া ও ভালোবাসা। সম্প্রতি পলাশ ও আমাদের লক্ষী নাফিসা তাদের পরিবার ও আমাদের সবার সম্মতিতে ঘরোয়া পরিবেশে বিয়ে সম্পন্ন করেছে। সবাই পলাশ ও নাফিসার নতুন জীবনের জন্য দোয়া করবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বিয়ে করলেন কাবিলা খ্যাত পলাশ

আপডেট টাইম : 05:26:29 pm, Friday, 16 December 2022