Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
সংবাদ সম্মেলন

বীর মুক্তিযোদ্ধা পরিবারকে মামলায় ফাঁসানোর অভিযোগ

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:30:20 pm, Tuesday, 14 February 2023
  • 107 বার

চিতলমারী প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারীতে দোকানে আগুন দিয়ে কৌশলে এক বীর মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের সদস্যদের মামলায় ফাঁসানোর চেষ্টা অভিযোগ উঠেছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল ওই মুক্তিযোদ্ধার পারিবারিক সম্পত্তি স্থায়ীভাবে দখলে নিতে নানাভাবে হয়রানি করছে। দখলদারদের হামলা ও মামলার ভয়ে মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা ভীতসন্ত্রস্থ হয়ে পড়েছেন। পরসম্পদলোভীদের রোষানল থেকে বাঁচতে চান বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের সদস্যরা।মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় চিতলমারী উপজেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। এ সময় তাঁর সাথে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তাঁদের দাবি দোকানে আগুনের ঘটনা সাজানো নাটক। এজন্য তাঁরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবর কাজী (৭৫) সংবাদ সম্মেলনে বলেন, ‘উপজেলার বোয়ালিয়া মৌজায় সিএস খতিয়ান নং-৪৬১, দাগ নং-২৩৭১, ২৩৭২, ২৩৭৩ ও ২৩৭৪ এবং খতিয়ান নং-২০০, দাগ নং-২৩৯২ এই ৫ টি দাগে আমাদের মোট ১ একর ৪১ শতক জমি রয়েছে। যার মধ্যে আমরা ৭৩ শতক ভোগ দখল করি। বাকী ৬৮ শতক জায়গা বোয়ালিয়া গ্রামের মোঃ আকবর আলী গাজী, বাবলু গাজী, নজরুল গাজী, মোঃ ইব্রাহীম গাজী, মিন্টু গাজী ও মোঃ লিন্টু গাজীর পূর্বপূরুষের সাথে আমাদের পূর্বপূরুষরা এয়াজবদল (সম্পত্তি বিনিময়) করে ভোগ করে। ওরা আমাদের যে জমি দিয়েছিল সেই জমি ওরা অন্য লোকের কাছে বিক্রি করে দিয়েছে। এখন আমাদের জমি ফেরত দিচ্ছেনা। আমাদের পরিবার ও শরীকদের সম্পত্তি স্থায়ীভাবে জবরদখল রাখতে কুচক্রিরা উঠে পড়ে লেগেছে। তারা গত ১২ ফেব্রুয়ারি রাতে বোয়ালিয়া গ্রামের নজরুল গাজীর ভাড়াটিয়া মুদি দোকানে অগ্নিসংযোগ করে মামলা দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। এই বিষয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সমাধানের উদ্যোগ নেয়া হলে তা ভেস্তে দিতে আরও নানা ফাঁদ পাতা হচ্ছে।

আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবর কাজীর ভাতিজা মোঃ রাজা মিয়া কাজী। এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ আকরাম কাজী, জহিরুল কাজী, নজরুল কাজী, রুহুল আমীন কাজী প্রমুখ।

অপরদিকে, মোঃ নজরুল গাজী জানান, বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবর কাজীসহ তার পরিবারের জায়গা-সম্পত্তি নিয়ে আমাদের বিরোধ আছে। এর জেরে তাঁরা আমার ভাড়া দেয়া দোকানঘরে গত ১২ ফেব্রুয়ারি রাতে আগুন দিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সংবাদ সম্মেলন

বীর মুক্তিযোদ্ধা পরিবারকে মামলায় ফাঁসানোর অভিযোগ

আপডেট টাইম : 06:30:20 pm, Tuesday, 14 February 2023