Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বৃষ্টি-জোয়ারে প্লাবিত হয় বাগেরহাট পৌর এলাকা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:28:05 pm, Friday, 9 September 2022
  • 110 বার

বাগেরহাট প্রতিনিধি:

বৃষ্টি কিংবা জোয়ারে প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে বাগেরহাট পৌরসভার বিভিন্ন এলাকা। প্রতি মাসে পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারে অন্তত ৮-১০ দিন পানি ওঠে জনপদে। পানিবন্দী হয়ে পড়েন স্থানীয়রা। তাদের অভিযোগ, ভৈরব নদ অবৈধ দখল, বাঁধ দিয়ে খাল আটকে রাখা, লেক ভরাট, আবর্জনা ফেলে পানি নামার পথ বন্ধসহ নানা কারণে দিন দিন জলাবদ্ধতা বাড়ছে।

পৌর শহরের একাধিক বাসিন্দা জানায়, শহরের বিভিন্ন জায়গায় পৌর কর্তৃপক্ষ ড্রেন নির্মাণ করলেও তা খুব একটা কাজে আসছে না। অল্প বৃষ্টিতেই বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টি হলে পানি সড়কের পাশের বাড়িতে ঢুকে পড়ে। তখন দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকেও।

বাগেরহাট শহর ঘুরে দেখা যায়, সামান্য বৃষ্টি ও জোয়ারের পানিতে শহরের রাহাতের মোড়, মেইনরোড, ডাকবাংলা রোড, সাধনার মোড়, নাগেরবাজার লেক রোড, হাড়িখালি প্রাথমিক বিদ্যালয়, নাগেরবাজার মন্দির রোড, শালতলা-প্রেসক্লাব রোড, বাগেরহাট সদর থানার সামনে, টোলপ্লাজা থেকে বাসাবাটি সড়কসহ শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। পানি জমে থাকে দিনের পর দিন।

পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মো. মামুন মোল্লা বলেন, আমাদের ওয়ার্ডের মধ্যে দিয়ে বয়ে যাওয়া পূর্ববাসাবাটি খালটি স্থানীয় মহিলা কমিশনার বালু দিয়ে ভরাট করে দিয়েছেন। এখন বৃষ্টি হোক আর জোয়ার প্লাবিত হয় আমাদের এলাকা। বাচ্চাদের বিদ্যালয়ে যেতে পড়তে হয় নানা সমস্যায়।

রুহুল আমিন নামে অপর একজন বলেন, জোয়ার বা ভারী বৃষ্টিতে রাস্তায় হাঁটুসমান পানি জমে যায়। তখন রাস্তাঘাট চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে।

বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান বলেন, দুটি স্লুইস গেট ক্ষতিগ্রস্ত ছিল। হঠাৎ করে নদীতে পানি বেড়ে যাওয়ায় ভাঙা গেট দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করে। ইতোমধ্যে ভাঙা গেট মেরামত করা হয়েছে। আপাতত পানি প্রবেশ করতে পারবে না। এছাড়া পৌর এলাকার ড্রেনেজ ও পানি নিষ্কাশনের জন্য নভেম্বরে কাজ শুরু হবে। কাজ শেষ হলে আর কোনো সমস্যা থাকবে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বৃষ্টি-জোয়ারে প্লাবিত হয় বাগেরহাট পৌর এলাকা

আপডেট টাইম : 06:28:05 pm, Friday, 9 September 2022