Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বৃহস্পতিবার ঘটবে বিরল হাইব্রিড সূর্যগ্রহণ

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:30:39 am, Wednesday, 19 April 2023
  • 87 বার

আমার ডেস্ক:মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে পৃথিবী। ওই বিরল সূর্যগ্রহণের নাম হাইব্রিড সূর্যগ্রহণ বলে জানিয়েছে সংস্থাটি। এর বিশেষত্ব হলো, সূর্যের আকৃতির থেকে চাঁদের ছায়া ছোট হবে। ফলে চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারে না। সূর্যের সোনালি বৃত্ত চাঁদের ছায়াকে ছাপিয়ে দেখা যাবে চারপাশ থেকে। মাঝখানে অন্ধকার আর চারপাশে সোনালি বলয়ের সেই সূর্যকে দেখতে লাগবে খানিকটা সোনার আংটির মতো। এই দৃশ্যকেই বিরল মহাজাগতিক দৃশ্য বলে জানিয়েছেন মহাকাশবিজ্ঞানীরা।

এর আগে, এমন গ্রহণ দেখা গিয়েছিল ২০১৩ সালে। তবে দুটি হাইব্রিড সূর্যগ্রহণের মাঝে সাধারণত ১০০ বছরের অন্তর থাকে বলে জানিয়েছেন মহাকাশবিদরা। তাই এই বিরল ঘটনার সাক্ষী থাকতে উৎসাহ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। নাসা যদিও জানিয়েছে এই হাইব্রিড সূর্যগ্রহণ দেখা যাবে একটিমাত্র শহর থেকেই। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথ থেকে এ ঘটনার সাক্ষী হওয়া যাবে। এ ছাড়া অস্ট্রেলিয়ার আরো বেশ কিছু এলাকা, নিউজিল্যান্ড, ইস্ট ইন্ডিজ, ফিলিপাইন এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
বাংলাদেশের আকাশে এই সূর্যগ্রহণ দেখা না গেলেও সরাসরি সম্প্রচারে হাইব্রিড সূর্যগ্রহণ দেখতে পাবেন যেকোনো দেশের মানুষ। ২০ এপ্রিল বাংলাদেশের সময় ভোররাত ৪টা ৪ মিনিট থেকে সকাল ৭টা ২ মিনিট পর্যন্ত দেখা যাবে এই গ্রহণ। নাসা জানিয়েছে, এটিই ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ। এ বছরের শেষ সূর্যগ্রহণটি হবে ১৪ অক্টোবর। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বৃহস্পতিবার ঘটবে বিরল হাইব্রিড সূর্যগ্রহণ

আপডেট টাইম : 03:30:39 am, Wednesday, 19 April 2023