Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ব্রাজিলের কোচ হচ্ছেন জিনেদিন জিদান?

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:38:34 am, Friday, 16 December 2022
  • 106 বার

আমার ডেক্স:চমকে যাওয়ার মতো এক খবরই দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ওকেদিয়ারিও। তাদের মতে, তিতের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ, ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো কিংবদন্তি মিডফিল্ডার জিনেদিন জিদান।দুই দফায় মোট চার বছর রিয়াল মাদ্রিদকে কোচিং করিয়েছেন জিদান। এই চার বছরেই নিজেকে বিশ্বের অন্যতম সেরা ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনবার চ্যাম্পিয়নস লিগ ও দুবার করে স্প্যানিশ লিগ, সুপারকোপা, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জেতার মাধ্যমে। ২০২১ সালে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর থেকে বেকারই আছেন। মাঝখানে তাকে কোচ হিসেবে পাওয়ার জন্য পিএসজি অনেক চেষ্টা করলেও, লাভ হয়নি। জিদানের যে লক্ষ্য নিজ দেশের ম্যানেজার হওয়া!

ফ্রান্সের ম্যানেজার হওয়ার জন্য বহুদিন ধরেই অপেক্ষা করছেন জিদান, এ কথা কারওর অজানা নয়। ফ্রান্সের বর্তমান কোচ দিদিয়ের দেশোঁ এককালে জিদানের সতীর্থ ছিলেন। সতীর্থ দায়িত্ব ছাড়ার পর ফ্রান্সের দায়িত্ব নেবেন জিদান, এমনটাই মনে করা হচ্ছিল। এই বিশ্বকাপের পরেই দেশোঁর চুক্তি শেষ হচ্ছে ফ্রান্সের সঙ্গে। কিন্তু এই বিশ্বকাপে ফ্রান্সের সাফল্য দেখে হয়তো ফ্রান্স ফুটবলের কর্তাব্যক্তিদের মনে হয়েছে, দেশোঁকে এখনই ছাড়া উচিৎ হবে না। লা পারিসিয়েন জানিয়েছে, ২০২৪ ইউরো পর্যন্ত দেশোঁকে কে ম্যানেজার হিসেবে রাখতে চাইছে ফ্রান্স, চুক্তি নবায়ন করতে চাইছে। আর সেটা হলে, কপাল পুড়বে জিদানের।

এই দুবছর জিদান কী চাকরি ছাড়া বসে থাকবেন? অবশ্যই নয়। ওকেদিয়ারিওর কথা মানলে, সে সুযোগটাই নিতে চাইছে ব্রাজিল। সদ্য দায়িত্ব ছাড়া তিতের স্থলাভিষিক্ত হতে পারেন জিদান, এমনটাই বলছে তারা। অবশ্য পরবর্তী কোচ হিসেবে ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলাকেই পছন্দ ছিলো ব্রাজিলের। কিন্তু সিটির সঙ্গে সদ্য চুক্তি নবায়ন করা গার্দিওলাকে কোচ বানাতে চাইলে বেশ বড় রকমের টাকাপয়সা খসাতে হবে ব্রাজিল ফেডারেশনকে, যে কারণে গার্দিওলাকে কোচ বানানোর পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছে তারা। আগ্রহী হয়েছে জিদানের প্রতি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ব্রাজিলের কোচ হচ্ছেন জিনেদিন জিদান?

আপডেট টাইম : 12:38:34 am, Friday, 16 December 2022