বাগেরহাট প্রতিনিধি:প্রেম করে বিয়ে করায় আপন ভাইদের হুমকি ও হামলার আশঙ্কার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন খুলনার বাসিন্দা কানিজ ফাতেমা তুসি (২১)। রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তার স্বামী শেখ নাজমুল হুদা রাহাত উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তুসি জানান, গত ১৮ জুন ২০২৫ তারিখে পারিবারিক সম্মতি ছাড়া ভালোবেসে ইসলামী শরিয়ত অনুযায়ী শেখ নাজমুল হুদা রাহাতকে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকে তার আপন ভাই শেখ মাহামুদ হাসান নোমান, শেখ মাসুম ও শেখ মামুনসহ আরও ১৫-২০ জন তাদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছে। তিনি অভিযোগ করেন, তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা এবং তার স্বামীকে হত্যার হুমকি দিয়ে আসছে বিবাদীরা। এছাড়া মিথ্যা মামলা দিয়ে হয়রানির ভয়ও দেখানো হচ্ছে।
তুসি আরও জানান, গত ২৬ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের বারুইডাংগা এলাকায় তার নানা শ্বশুর সৈয়াদ সাহাদাৎ আলীর বাড়িতে বিবাদীরা বহিরাগত লোকজন নিয়ে উপস্থিত হয়। এসময় তারা তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে এবং ব্যর্থ হয়ে প্রাণনাশসহ নানা হুমকি দিয়ে চলে যায়। সংবাদ সম্মেলনে তিনি ও তার স্বামী নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রশাসনের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, “আমরা দুজনই প্রাপ্তবয়স্ক। আমাদের নিজেদের পছন্দে বিয়ে করার অধিকার রয়েছে। কিন্তু তারপরও আমাদের ওপর অব্যাহত হুমকি ও ভয়ভীতি চলছে।” এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনায়,সংবাদ সম্মেলন
ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ নববধুর
-
Md.Liton - আপডেট টাইম : 01:21:06 pm, Sunday, 26 April 2026
- 52 বার
জনপ্রিয় সংবাদ












