Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:30:12 am, Tuesday, 11 October 2022
  • 124 বার

তথ্যপ্রযুক্তি ডেস্ক:বাঙালিদের খাবারের তালিকায় ভাত নিয়মিত খাবার। হরেক রকমের ভর্তা বা তরকারি দিয়ে এক থালা ভাত খাওয়ার মজাই আলাদা। বিশেষ করে দুপুরে ভাত ছাড়া যেন চলেই না। সকালে বা রাতে ভাত না খেলেও অনেকেই দুপুরে ভাত চাই-ই চাই। তবে দুপুরে ভাত খেলে অনেকেরই ঘুম ঘুম পায়। অনেকে তো আবার খাওয়ার পর ‌‌‘ভাত ঘুমে’ বিশ্রাম নেন। তবে ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

এমন প্রশ্নের উত্তরে পুষ্টিবিদরা বলেছেন, ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট বা শর্করা থাকায় তা গ্লুকোজে পরিণত হয়। গ্লুকোজের জন্য ইনসুলিনের দরকার হয়। শরীরে ইনসুলিনের পরিমাণ বেড়ে গেলে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড ট্রিপটোফ্যান দুই হরমোন মেলাটোনিন ও সেরাটোনিনের পরিমাণ বাড়িয়ে দেয়। হঠাৎ করে দুই হরমোন বেড়ে যাওয়ার কারণেই ঘুম ঘুম ভাব হয়।

তারা আরো বলেছেন, ভাত খাওয়ার পর পরই ঘুম পাওয়া খুবই স্বাভাবিক বিষয়। এ ঘটনা তখনই ঘটে যখন শরীর হজমের কাজে ব্যস্ত হয়ে পড়ে।

ঘুম ঘুম ভাব দূর করবেন যেভাবে

ঘুম ঘুম ভাব দূর করার জন্য কয়েকটি বিষয় চিন্তায় রাখতে পারেন। দুপুরে ভাত খাওয়ার পর পরই ঘুমিয়ে পড়া উচিত নয়। এতে হজম শক্তি কমে যায়। তাই ঘুমিয়ে পড়া ঠেকাতে দুপুরের বেশি খাবার না খাওয়াই ভালো। খাবারের তালিকায় ৫০ শতাংশ সবজি, ২৫ শতাংশ প্রোটিন ও ২৫ শতাংশ শর্করা রাখুন। তাহলে শরীর সুস্থ থাকবে। দুপুরে ঘুমের সমস্যা এড়াতে ভাতের পরিবর্তে রুটি বা সবজিও খেতে পারেন।

ইন্টারনেট থেকে এএ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

আপডেট টাইম : 01:30:12 am, Tuesday, 11 October 2022