Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ভাবিকে কুপিয়ে জখম করেছে দেবর, থানায় অভিযোগ

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:35:15 pm, Sunday, 3 April 2022
  • 143 বার

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার ধুনটে জমিজমা নিয়ে বিরোধের জেরে পারভীন আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে তাঁর দেবর বিল্টু সরকার কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মরিচতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত পারভীন আক্তার একই গ্রামের জাহাঙ্গীর সরকারের স্ত্রী। এ ঘটনায় পারভীন আক্তার তাঁর দেবরসহ তিনজনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারভীন আক্তারের পরিবারের সঙ্গে তাঁর দেবর বিল্টু সরকারের পরিবারের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকাল ৭টার দিকে বিল্টু সরকার বাড়ির আঙিনায় পায়ে হাঁটার রাস্তায় বেড়া দিয়ে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পারভীন আক্তারের পরিবারের ঘর থেকে বের হওয়ার একমাত্র রাস্তা এটি। এ কারণে বাধ্য হয়ে রাস্তায় বেড়া দেওয়ার প্রতিবাদ করেন তিনি। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিল্টু সরকার ক্ষুব্ধ হয়ে হাতে থাকা কাস্তে দিয়ে পারভীনকে আঘাত করেন। এতে তাঁর ডান হাতে জখম হয়।

এ সময় পারভীন আক্তারের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিল্টু সরকার কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে স্বজনেরা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করান। এ ঘটনায় পারভীন আক্তার বাদী হয়ে বিল্টু সরকারসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত বিল্টু সরকার বলেন, পারিবারিক বিষয়াদি নিয়ে ভাবির সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। তাঁকে কোনো প্রকার আঘাত করা হয়নি। আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, গৃহবধূর অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ভাবিকে কুপিয়ে জখম করেছে দেবর, থানায় অভিযোগ

আপডেট টাইম : 04:35:15 pm, Sunday, 3 April 2022