Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
বাগেরহাট ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নির্বাচন ২০২৬

ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সততা ও নিষ্ঠার বিকল্প নেই: বাগেরহাটের জেলা প্রশাসক

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:24:53 pm, Saturday, 11 July 2026
  • 100 বার

​নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:স্মার্ট ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে এবং সরকারের ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো: বাতেন। ​শনিবার (১১ জুলাই) বাগেরহাট অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, বাগেরহাট জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২০২৬-এর অভিষেক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মো: বাতেন নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “ভূমি প্রশাসন একটি রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। সাধারণ মানুষ যাতে ভূমি অফিসে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। ডিজিটাল ভূমি সেবাকে আরও গতিশীল ও ত্রুটিমুক্ত করতে অফিসারদের আরও আন্তরিক হতে হবে।” তিনি আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি সদস্যদের পেশাগত মান উন্নয়ন ও অধিকার রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে।

​বাগেরহাট জেলা শাখার সভাপতি এ.কে.এম সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অপুপ দাশ, মো: উজ্জল মাহমুদ ও মো: কামরুজ্জামান, সরকারী কৌসলি জিপি মহসিন আলী। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বিগত কমিটির সাবেক সভাপতি চন্দ্র শেখর বসু।

ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সততা ও নিষ্ঠার বিকল্প নেই: বাগেরহাটের জেলা প্রশাসক
​এর আগে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, বাগেরহাট জেলা শাখার প্রধান নির্বাচন কমিশনার ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
​নবনির্বাচিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সভাপতি এ.কে.এম শহিদুল ইসলাম, সহ-সভাপতি শেখ নেয়ামত আলী ও গাজী শামীম আহসান, সাধারণ সম্পাদক জাকির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম ও মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক স্বপন দাশ,সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম মেহেদী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পিন্টু কুমার সাহা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছিব শেখ,সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক তুহিন প্রধান, অর্থ সম্পাদক এইচ. এম আনিচুর রহমান, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম এবং মহিলা সম্পাদক দিলরুবা আক্তার।

​এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সাগর সেন, টিটুল মন্ডল, আঃ সালাম মোলেক মোড়ল, পলাশ কুমার দাস, মো: রাজু আহমেদ এবং মো: মামুন সরদার।

​অভিষেক অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা এক মতবিনিময় সভায় মিলিত হন, যেখানে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও ভূমি অফিসারদের বিভিন্ন কল্যাণমূলক দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে জেলার সর্বস্তরের ভূমি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাট ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নির্বাচন ২০২৬

ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সততা ও নিষ্ঠার বিকল্প নেই: বাগেরহাটের জেলা প্রশাসক

আপডেট টাইম : 04:24:53 pm, Saturday, 11 July 2026